কলকাতার ক্লাব ছেড়ে হায়দরাবাদে যোগদান করল এই ফুটবলার

মহামেডান ছেড়ে গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান হায়দ্রাবাদ এফসি’তে (Hyderabad FC) যোগদান করলেন মনোজ মহম্মদ। আইলিগ থেকে আইএসএল,এ যেনো এক স্বপ্ন পূরণ, তাই দারুণ আপ্লুত মনোজ৷ তিনি বলেছেন, “বরাবর স্বপ্ন ...

By Rana Das

Published:

Follow Us
Manoj Mohammed can return to East Bengal

মহামেডান ছেড়ে গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান হায়দ্রাবাদ এফসি’তে (Hyderabad FC) যোগদান করলেন মনোজ মহম্মদ। আইলিগ থেকে আইএসএল,এ যেনো এক স্বপ্ন পূরণ, তাই দারুণ আপ্লুত মনোজ৷

তিনি বলেছেন, “বরাবর স্বপ্ন দেখেছি আইএসএলে খেলার। সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশি আমি।আইলিগ শেষেই ঠিক করেছিলাম এবার আইএসএলে খেলতে হবে।এমন সময় হায়দ্রাবাদের প্রস্তাব পেয়ে আর বিশেষ চিন্তা ভাবনা করিনি‌।”

   

আইএসএলে সুযোগ করে নেওয়ার পর এখানেই থামতে চাইছেন না মনোজ।তার পরবর্তী টার্গেট ঠিক করে ফেলেছেন। ইস্টবেঙ্গলের এই ইউথ প্রোডাক্টের পরবর্তী লক্ষ‍্য ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা। একদিন দেশের জার্সি গায়ে মাঠে নামবেন, এমনটাই স্বপ্ন দেখেন তিনি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google