চুল ঘন ও লম্বা করার সহজ উপায় জেনে নিন

ঘন লম্বা চুল (Hair) সবার পছন্দ।  কিন্তু বর্তমানে পরিবেশ দূষণ ও কর্মব্যস্ততায় থাকায় আমরা কেউই ইচ্ছা থাকলেও ঘন ও লম্বা চুল রাখতে পারিনা।  চুলের নানা সমস্যায় নাজেহাল হয়ে ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
How to Grow Your Hair Faster & Longer

ঘন লম্বা চুল (Hair) সবার পছন্দ।  কিন্তু বর্তমানে পরিবেশ দূষণ ও কর্মব্যস্ততায় থাকায় আমরা কেউই ইচ্ছা থাকলেও ঘন ও লম্বা চুল রাখতে পারিনা।  চুলের নানা সমস্যায় নাজেহাল হয়ে যাই৷ ।চুলকে সতেজ রেখে লম্বা করতে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চললে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি৷ তাহলে জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়গুলি।

আ্যলোভেরা জেল: বাড়িতে আ্যলোভেরা গাছ না থাকলে, বাজার থেকে আ্যলোভেরা জেল কিনে নিন।  এই জেল মাথার স্ক্যাল্পে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন।  তারপর ঠান্ডাজলে চুল ধুয়ে ফেলুন।  আ্যলোভেরা চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

   

ডিম: ডিমের প্রোটিন ও সালফার চুলকে ভেতর থেকে মজবুত করে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করে।  অলিভ অয়েল আর ডিম মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন।  ৩০-৪০ মিনিট রাখার পরে শ্যাম্পু করে নিন।  এর ফলে চুল সিল্কি হয়ে উঠবে ।

মেথি: পাতলা চুলকে ঘন করতে মেথির জুড়ি মেলা ভার।  আগেরদিন রাতে মেথি জলে ভিজিয়ে রাখুন।  পরদিন সেই মেথি ভালো করে ধুয়ে ছেঁকে নিন৷ এবার হাফ কাপ জল দিয়ে একটি পেষ্ট বানিয়ে নিন।  পেষ্টটি চুলের গোড়ায় ৩০ মিনিট লাগিয়ে রাখুন তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

সরষের তেল: চুলকে সুন্দর , বড় ও মজবুত করতে সাহায্য করে সরষের তেল । সরষের তেলের আ্যন্টিফাঙ্গাল উপাদান থাকায় তা খুশকি ও চুলকানী দূর করে।  সরষের তেল চুল পড়া রোধ করে।  নিয়মিত সরষের তেলের ব্যবহারে চুল মজবুত হয়ে ওঠে ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google