Hira Mondal : হীরাও হয়ত আর খুব বেশি সময় দিতে পারবেন না

বেশি দেরি হলে হীরাও (Hira Mondal) হয়তো আর পাওয়া যাবে না। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের পছন্দের তালিকায় থাকায় একাধিক ফুটবলারকে অপেক্ষা করতে বলা হয়েছে। হীরাকে…

Hira Mondal

বেশি দেরি হলে হীরাও (Hira Mondal) হয়তো আর পাওয়া যাবে না। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের পছন্দের তালিকায় থাকায় একাধিক ফুটবলারকে অপেক্ষা করতে বলা হয়েছে। হীরাকে ধৈর্য্য ধরতে বলা হয়েছে। কিন্তু একজন পেশাদার ফুটবলারকে আর ক’দিন অপেক্ষা করবেন!

সূত্রের খবর, হীরার পক্ষ থেকে তাঁর এজেন্ট খুব বেশি সময় দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন। ইস্টবেঙ্গল ক্লাব ছাড়াও বাংলার এই লেফট ব্যাকের কাছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবের অফার থাকতে পারে। বহু দিন ধরে শোনা যাচ্ছে চেন্নাইয়ান ফুটবল ক্লাবের নাম।

Advertisements

মহম্মদ রফিক, সৌরভ দাসেরা ইতিমধ্যেই দল ছেড়েছেন। যোগ দিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব চেন্নাইয়ান ফুটবল ক্লাবে। এবারের দল বদলের বাজারে বেশ কয়েকজন বাঙালি ছেলেকে দলে নিয়েছে দক্ষিণ ভারতের এই দলটি। হীরা মন্ডলকেও তারা দলে নিতে আগ্রহী বলে আগেই শোনা গিয়েছিল। চেন্নাই এনএফসি ছাড়াও বেঙ্গালুরু এফসি হীরার প্রতি আগ্রহী বলে খবর।

এ-ও শোনা গিয়েছিল যে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি হীরা মন্ডলের আলাদা আবেগ রয়েছে। তার জন্যই হয়তো এখনও সময় দিচ্ছেন নিজেকে। পেশাদার ফুটবলে টাকা বড় ফ্যাক্টর হলেও আবেগ বা ভালোবাসাও কাজ করে। ইস্টবেঙ্গল সমর্থকরাও চাইছেন হীরা লাল হলুদ জার্সি পরেই মাঠে নামুক। কিন্তু ক্লাব সবুজ সংকেত না দিলে আশায় জল পড়তে পারে।