Health Tips: মাছ, মাংস একসঙ্গে খেলে হতে পারে এই সব মারাত্মক বিপদগুলি

Health Tips: সুস্থ থাকতে সঠিক ভাবে জীবনযাপন করা উচিত ।তবে সঠিক জীবনযাপন মেনে চলাটা অনেকের কাছেই একটু কঠিন হয়ে পড়ে । তারপর ও সুস্থ থাকতে হলে কিছু নিয়ম তো মেনে চলতেই হয় ।

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Is it dangerous to eat fish and meat together

Health Tips: সুস্থ থাকতে সঠিক ভাবে জীবনযাপন করা উচিত ।তবে সঠিক জীবনযাপন মেনে চলাটা অনেকের কাছেই একটু কঠিন হয়ে পড়ে । তারপর ও সুস্থ থাকতে হলে কিছু নিয়ম তো মেনে চলতেই হয় । প্রতিদিনের খাদ্যাভাসে ছোট ছোট কিছু পরিবর্তন মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে ।

শরীরকে সুস্থ রাখতে মাছ মাংস একসঙ্গে খাওয়া উচিত নয় । দৈনিক খাদ্যতালিকায় আমরা নানারকম প্রোটিনজাতীয় খাবার খাই। শারীরিক গঠন ও বৃদ্ধি ছাড়াও আরো নানা কাজে আমাদের দৈনিক প্রোটিন গ্রহণ করতে হয় । মাছ , মাংস , দুধ , ডিম, ডাল, বাদাম ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার । সুস্থ থাকতে দৈনিক চাহিদা অনুযায়ী প্রোটিন খেতে হয় । কিন্তু অনেকে একবেলায় মাছ ও মাংস দুটোই খায় । এতে অনেক বেশি প্রোটিন খাওয়া হয় । এটি কিডনির জন্য ক্ষতিকর । তাই একবেলায় মাছ খেলে আর মাংস নয় , অথবা মাংস খেলে আর মাছ নয় ।

   

ভাত খেলে আলুও খাওয়া উচিত নয় । আলু ও ভাত এক জাতীয় শর্করা । আলু ও ভাতের কার্বোহাইড্রেট খুবই কাছাকাছি । যদিও বাঙালির প্রিয় খাবার ভাত দিয়ে আলু ভর্তা । তবে পুষ্টির কথা মাথায় রাখলে ভাত ও আলু একসঙ্গে না খাওয়াই ভালো । ভাত ও আলুতে ক্যালোরি খুব বেশী । তাই ওজন কমাতে চাইলে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রনে ভাত ও আলু একসঙ্গে না খাওয়াই ভালো ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।