ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক

কয়লা পাচারকাণ্ডে মঙ্গলবার দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে আসছে না অভিষেক। ইতিমধ্যে সে কথা ইডির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Abhishek Banerjee

কয়লা পাচারকাণ্ডে মঙ্গলবার দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে আসছে না অভিষেক। ইতিমধ্যে সে কথা ইডির আধিকারিকদের জানিয়েও দিয়েছেন বলে খবর।

শুধু তাই নয়, অভিষেকের নামের সমন জারির কথা ভাবছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে খবর। প্রসঙ্গত, গত সপ্তাহেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইডি-র সদর দফতরে তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন। তাঁর স্ত্রী রুজিরাকে সমন করা হলেও তিনি আসেননি।

   

এদিকে সেইসময়ে ইডি-র সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাও করেন অভিষেক-রুজিরা। তাঁদের হয়ে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ও কপিল সিব্বল প্রধান বিচারপতির সামনে ওই মামলার উল্লেখ করে দ্রুত শুনানির অনুরোধ জানান। তবে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google