Tripura Election 2023: বিরোধী জোটের থেকে পিছিয়ে বিজেপি, উপজাতি এলাকায় পদ্ম শুকিয়েছে

ত্রিপুরার বিধানসভা (Tripura Election 2023) ভোটের গণনায় বিরোধী জোটের সম্মিলিত সরকার গড়ার ইঙ্গিত আসতে শুরু করেছে। উপজাতি ভোটের ক্ষমতায় তিপ্রা মথার কাছে শাসক বিজেপি কচুকাটা।

By Rana Das

Published:

Follow Us
tripura election 2023 counting updates

ত্রিপুরার বিধানসভা (Tripura Election 2023) ভোটের গণনায় বিরোধী জোটের সম্মিলিত সরকার গড়ার ইঙ্গিত আসতে শুরু করেছে। উপজাতি ভোটের ক্ষমতায় তিপ্রা মথার কাছে শাসক বিজেপি কচুকাটা। তবে সমতলে বিরোঘী দল সিপিআইএমের সাথে বিজেপির কড়া টক্কর চলছে। বিশ্লেষণে উঠে আসছে,ফলাফলের গতি অনুযায়ী এ রাজ্যে বিরোধী জোটের তুলনায় পিছিয়ে বিজেপি। তেমনই আশঙ্কা ঘোড়া কেনাবেচার।

তিপ্রা মথার অগ্রগতিতে রাজ্যে গণনা পরবর্তী সমীকরণ নিয়ে তীব্র আলোচনা। মনে করা হচ্ছে রাজা প্রদ্যোত বাম -কংগ্রেস জোটের সাথে হাত মেলাতে পারেন।

   

গণনা ঘিরে কড়া নিরাপত্তা।এদিকে রাত থেকে চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। বিজেপি কর্মীকে মারধর করে জখম করার অভিযোগ তিপ্রা মথার বিরুদ্ধে। ফল ঘোষণার মধ্যেই ত্রিপুরায় রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কায় জারি ১৪৪ ধারা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google