Tripura Election 2023: ত্রিপুরায় ভোট শেষে ইভিএম লুঠের চেষ্টা, স্ট্রং রুমে জওয়ান আক্রান্ত

ভোট লুঠেরাদের রুখে দিয়ে জনতার দৃষ্টান্ত যেমন ত্রিপুরার বিধানসভা নির্বাচনে (Tripura Election 2023) হয়েছে, ভোট শেষ হতেই ইভিএম লুঠের জন্য হামলা আরও একটি দিক।

By Rana Das

Published:

Follow Us
Attempt to loot EVM after voting in Tripura

দিনভর বিক্ষিপ্ত হিংসা, ভোট লুঠের চেষ্টা ও ভোট লুঠেরাদের রুখে দিয়ে জনতার দৃষ্টান্ত যেমন ত্রিপুরার বিধানসভা নির্বাচনে (Tripura Election 2023) হয়েছে, ভোট শেষ হতেই ইভিএম লুঠের জন্য হামলা আরও একটি দিক। অভিযোগ শাসকদল বিজেপির আশ্রিত দুষ্কৃতিরা এই ঘটনায় জড়িত।

দিনভর ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোট দানে একের পর এক বাধার খবর এসেছে। ভোট শেষে এসেছে ইভিএম লুঠের অভিযোগ। ইভিএম নিয়ে যাওয়ার সময় ধনপুর বিধানসভা কাঁঠালিয়ায় নির্বাচন কমিশনের গাড়িতেই হামলা করা হয়। হামলাকারীদের সাথে সিপিআইএম সমর্থকদের সংঘর্ষ বাদে। নিরাপত্তা রক্ষীদের উপস্থিতিতে ইভিএম লুঠের চেষ্টা রীতিমত আলোড়ন তৈরি করেছে।সংঘর্ষে জখম কয়েকজন।

   

হেভিওয়েট কেন্দ্র ধনপুর। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক লড়ছেন সিপিআইএমের কৌশিক চন্দের বিরুদ্ধে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ধনপুর থেকে টানা দু দশকের বেশি বিধায়ক। তিনি এবার প্রার্থী হননি। অন্য আর একটি ঘটনায় তিপ্রা মথা সমর্থকদের বিরুদ্ধে স্ট্রং রুমে পাহারায় থাকা নিরাপত্তা রক্ষীদের উপরেই হামলার অভিযোগ উঠল। জখম হয়েছেন এক জওয়ান।

আবার গোলাঘাটি কেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়া বিএসএফ জওয়ানদের ঘিরে রাখেন এলাকাবাসী। অভিযোগ তারা ইভিএম চুরি করেছে। এ নিয়ে তীব্র উত্তেজনা এলাকায়। ভোট শেষে সরগরম বনমালীপুর। এখানে আক্রান্ত হন কংগ্রেস সমর্থকরা। গুরুতর জখম কয়েকজন। বনমালীপুর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের খাস এলাকা বলে পরিচিত।

ত্রিপুরা বিধানসভা নির্বাচন ভোট দানের হার ৮১.১০ শতাংশ। ইভিএম বন্দি হয়েছে ত্রিপুরাবাসীর রায়। এই রায় রাম জোট নাকি বাম জোটের দিকে গেল সেই উত্তর মিলবে আগামী ২ মার্চ। এ রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি জোট। আর ক্ষমতা ছিনিয়ে নিতে লড়াইয়ে নেমেছে বাম জোট। রাম নাকি বাম কোন জোটের হাতে আগামী পাঁচ বছর ত্রিপুরাবাসী নিজেদের রায় জানালেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। শাসক বিজেপি ও বিরোধী সিপিআইএম, কংগ্রেস দুই শিবির জয়ের দাবি করেছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google