Transfer Window: চিংলেসানাকে টানার ক্ষেত্রে অনেকটা এগিয়ে এই আইএসএল জয়ী দল

গত পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer Window)। একটি কাজে লাগিয়ে নিজেদের সমস্ত ভুলভ্রান্তি শুধরে নিতে চাইছে আইএসএল ও আই লীগের দলগুলি। ময়দানে দুই ...

By Rana Das

Published:

Follow Us
Chinglensana Singh

গত পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer Window)। একটি কাজে লাগিয়ে নিজেদের সমস্ত ভুলভ্রান্তি শুধরে নিতে চাইছে আইএসএল ও আই লীগের দলগুলি। ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টাস দলের পাশাপাশি আইএসএলের অন্যান্য শক্তিশালী ক্লাব গুলি তথা বেঙ্গালুরু হোক কিংবা মুম্বাই, গোয়া সকলেই নিজেদের খামতি গুলি শুধরে নিতে কাজে লাগাতে চাইছে এই উইন্ডো।

সেক্ষেত্রে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশী ফুটবলারদের দিকেও নজর রয়েছে সকলের। বিশেষ করে ভারতীয় ফুটবলারদের মধ্যে সবথেকে বেশি উঠে এসেছে হায়দরাবাদ এফসি দলের অন্যতম দাপুটে ফুটবলার চিংলেসানা সিংয়ের কথা। বলতে গেলে এই দাপুটে ফুটবলারকে দলে নেওয়ার ক্ষেত্রে আসরেনেমেছে টুর্নামেন্টের একাধিক ফুটবল ক্লাব।

   

যাদের মধ্যে ময়দানে দুই প্রধান তথা মোহনবাগান ইস্টবেঙ্গল দলের পাশাপাশি বেঙ্গালুরু এফসি ও মুম্বাই সিটি এফসির নাম উঠে আসতে থাকে প্রবলভাবে। তবে একটা সময় সবাইকে পিছনে ফেলে সানাকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল। একাধিক সূত্র মারফত শোনা যাচ্ছিল, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো সবুজ-মেরুন সাইন করবেন মনিপুরের এই ডিফেন্ডার। কিন্তু সময় যত এগিয়েছে বদলাতে থাকে গোটা পরিস্থিতি। পরবর্তীতে অধিক সক্রিয়তা দেখাতে শুরু করে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। তবুও অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো সকলকে পেছনে রেখে সানাকে তুলে এনে চমক দেবে মোহনবাগান।

কিন্তু হঠাৎ করেই বদলে গিয়েছে গোটা প্রেক্ষাপট। বর্তমানে সকলকে পিছনে ফেলে চিনলেসানাকে দলে আনার ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে এখনো পর্যন্ত কোনো কিছু চূড়ান্তভাবে ঘোষণা না হলেও, সব ঠিকঠাক থাকলে নতুন সপ্তাহের মধ্যেই চিংলেসানাকে সাইন করানোর কথা ঘোষণা করে দিতে পারে এই আইএসএল জয়ীরা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google