NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি আরশোলাদের, মাঝরাতে সম্রাট-শুভেন্দুকে বার্তা

কলকাতা: দিল্লিতে NEET ইস্যুতে ছাত্র আন্দোলনের জেরে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে…

cjp-demands-withdrawal-of-criminal-cases-against-neet-protesters

কলকাতা: দিল্লিতে NEET ইস্যুতে ছাত্র আন্দোলনের জেরে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে প্রকাশ্যে বার্তা দিল ককরোচ জনতা পার্টি (CJP)।

দলের পক্ষ থেকে সামাজিক মাধ্যম X-এ করা এক পোস্টে বলা হয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং আন্দোলনকারীদের যে আশ্বাস দিয়েছিলেন, তা যেন ভঙ্গ না করা হয়।

Advertisements

পোস্টে CJP লিখেছে, “Dear @samrat4bjp & @SuvenduWB, Don’t break the assurance given by @JPNadda & @DrJitendraSingh. Drop all criminal cases put on the protestors.”
অর্থাৎ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত ফৌজদারি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

Cockroach Janta Party-এর দাবি, সরকার ও আন্দোলনকারীদের মধ্যে যে সমঝোতা হয়েছিল, সেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়। সেই প্রতিশ্রুতি রক্ষার দাবিতেই তারা সম্রাট চৌধুরী ও শুভেন্দু অধিকারীর উদ্দেশে এই বার্তা প্রকাশ করেছে।

উল্লেখ্য, NEET ইস্যুকে কেন্দ্র করে দিল্লিতে ছাত্র আন্দোলনের পর আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়াকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটেই CJP ফের মামলা প্রত্যাহারের দাবি তুলেছে।

তবে CJP-র এই দাবির বিষয়ে এখনও সম্রাট চৌধুরী, শুভেন্দু অধিকারী বা সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।