সিনে প্রেমীদের জন্য দারুণ খবর! পঞ্চমীতে মুক্তি পাচ্ছে তিন বাংলা মুভি

এবার পুজো জমজমাট । কারণ মাত্র কয়েক ঘন্টা পর অর্থাৎ পঞ্চমীর দিন তিনটি বাংলা (Tollywood) ছবি মুক্তি পাচ্ছে । দেব-সৃজিতের বহুচর্চিত ছবি ‘টেক্কা’, শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘বহুরূপী’ এবং মিঠুন-সোহম-দেবশ্রীর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
durga-pujo-movie

এবার পুজো জমজমাট । কারণ মাত্র কয়েক ঘন্টা পর অর্থাৎ পঞ্চমীর দিন তিনটি বাংলা (Tollywood) ছবি মুক্তি পাচ্ছে । দেব-সৃজিতের বহুচর্চিত ছবি ‘টেক্কা’, শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘বহুরূপী’ এবং মিঠুন-সোহম-দেবশ্রীর ‘শাস্ত্রী’।

প্রথমে  আসি দেব – সৃজিতের টেক্কা (Tekka) ছবি নিয়ে, এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব,রুক্মিনী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। যে নিজের চাকরি ফেরত পেতে এক স্কুলছাত্রীকে অপহরণ করে বন্দি বানিয়ে নেয় ইকলাখ ওরফে দেব। পুলিশের ঝাঁঝালো চরিত্রে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে অন্যদিকে জানা গিয়েছে স্বস্তিকাকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে।

   

দ্বিতীয় ছবি শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘বহুরূপী’(Bahurupi), গত বছর পুজোতে রক্তবীজ ছবি দারুন সাফল্য পায় বক্স-অফিসে। এ বছর বহুরূপী নিয়ে প্রস্তুত শিবপ্রসাদ-নন্দিতা জুটি। ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-০৫-এর সময় জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উপর নির্ভর করেই গল্প সাজানো হয়েছে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশনি মুখোপাধ্যায়কে। আবির কে দেখা যাবে পুলিশের চরিত্রে, ঋতাভরী আবিরের স্ত্রী চরিত্রে, শিবপ্রসাদকে দেখা যাবে ডাকাতের ভূমিকায়।

তৃতীয় ছবি মিঠুন-সোহম-দেবশ্রীর ‘শাস্ত্রী (Shastri), এই ছবির হাত ধরে দীর্ঘ ১৪ বছর পর একসঙ্গে জুটি বাঁধবেন মিঠুন-দেবশ্রী। ছবিতে জ্যোতিষ চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। ছবিতে মিঠুন দেবশ্রী ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী। ছবির পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।

প্রসঙ্গত, ছবি (Tollywood) মুক্তি আগেই সিনেমা হলের সংখ্যায় পিছিয়ে গিয়েছে পথিকৃৎ বসু পরিচালিত‘শাস্ত্রী। সবচেয়ে বেশী সংখ্যাক হল পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘বহুরূপী’। ৩২১টি হলে দেখানো হবে এই ছবি। এর পরেই রয়েছে দেব-সৃজিতের টেক্কা ২৭৬টি হলে । মাত্র ১৪৬টি হলে দেখানো হবে মিঠুন-সোহম-দেবশ্রীর ‘শাস্ত্রী’। এখন এটাই দেখার এবার পুজোতে কোন ছবি বক্স-অফিসে বাজিমাত করে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google