আজকেই পৃথিবী সব থেকে কাছে চলে গেল সূর্যের, জেনে নিন এই মহাজাগতিক ঘটনা

৩ জানুয়ারী, পৃথিবী আজ রয়েছে সূর্যের সবচেয়ে কাছে। অনুসূর অবস্থান। সূর্যের (sun) চারদিকে কোন গ্রহের কক্ষপথের নিকটতম বিন্দুকে অনুসূর এবং দূরতম বিন্দুকে অপসূর বলে। আমাদের সৌরজগতের গ্রহরা সূর্যকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Today planet is very near the sun , know about this story

৩ জানুয়ারী, পৃথিবী আজ রয়েছে সূর্যের সবচেয়ে কাছে। অনুসূর অবস্থান। সূর্যের (sun) চারদিকে কোন গ্রহের কক্ষপথের নিকটতম বিন্দুকে অনুসূর এবং দূরতম বিন্দুকে অপসূর বলে। আমাদের সৌরজগতের গ্রহরা সূর্যকে প্রদক্ষিণ করছে। গ্রহদের কক্ষপথ ছড়ানো, অনেকটা ডিম্বাকৃতির। আরো সঠিক করে বললে উপবৃত্তাকার।

আর এই উপবৃত্তাকার হওয়ার কারণেই সূর্য থেকে গ্রহদের দূরত্ব নির্দিষ্ট থাকে না। সূর্যকে প্রদক্ষিণ করে আসার সময় পৃথিবী (অন্য গ্রহসমূহ, গ্রহাণু, ধূমকেতুরাও) প্রতি বছর এক বার করে অনুসূর ও অপসূর অবস্থান পৌঁছায়। সাধারণত জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে ও জুলাই মাসের প্রথম সপ্তাহে সবচেয়ে দূরে থাকে। প্রতিবছর কোনো একটি নির্দিষ্ট তারিখে অনুসূর ও অপসূর ঘটেনা। তবুও প্রচলিত মতে, ৩ রা জানুয়ারী অনুসূর ও ৪ ঠা জুলাই অপসূর হিসেবে ধরা হয়। আমরা জানি, জানুয়ারী মাসে ভারত সহ পুরো উত্তর গোলার্ধে শীতকাল থাকে।

   

তাহলে শীতকালে সূর্য আমাদের সবচেয়ে কাছে থাকে – এটা কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ এটাই বাস্তবতা। আসলে শীত বা গরম পৃথিবী থেকে সূর্যের দূরত্বের উপর নির্ভর করে না বললেই চলে। এটা নির্ভর করে পৃথিবীর কক্ষীয় নতির উপর। আর অনুসূর অবস্থানে পৃথিবীর দক্ষিন গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। অনুসূর অবস্থানে থাকার সময় সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব থাকে ৯ কোটি ১০ লক্ষ মাইল বা ১৪ কোটি ৭০ লক্ষ কিমি। অন্য দিকে অপসূর অবস্থানে এই দূরত্ব হচ্ছে ৯ কোটি ৫০ লক্ষ মাইল বা ১৫ কোটি ২০ লক্ষ কিমি। প্রতিবছর এই দূরত্বগুলির কিছুটা হেরফের হয়। ২০২২ সালে অর্থাৎ এবছর ৪ ঠা জানুয়ারী হল অনুসূর। এবছর সূর্য থেকে পৃথিবীর অনুসূর অবস্থানের দূরত্ব হল ১৪,৭১,০৫,০৫২ কিমি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google