Saayoni Ghosh: জেরার পর সায়নীর নাম কাটল তৃণমূল

তৃণমূলের যুবনেত্রী (Saayoni Ghosh) সায়নী ঘোষ একাধিক জেলায় পঞ্চায়েতের প্রচার করেছেন। আগামী ৮ জুলাই গ্রাম-বাংলার ভোটের লড়াই। তার আগেই শেষবেলার প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল এবং তার নেতারা। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

তৃণমূলের যুবনেত্রী (Saayoni Ghosh) সায়নী ঘোষ একাধিক জেলায় পঞ্চায়েতের প্রচার করেছেন। আগামী ৮ জুলাই গ্রাম-বাংলার ভোটের লড়াই। তার আগেই শেষবেলার প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল এবং তার নেতারা।

শুক্রবার তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে প্রায় ১১ ঘণ্টা ম্যারাথন জেরা করে ইডি আধিকারিকরা। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী ভোট প্রচারের কথা বলেন।

   

শনিবার দলের তরফে যে প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম নেই সায়নীর। যদিও তাঁকে এদিন বলতে শোনা যায় যে দল তাঁর পাশে আছে এনং তিনিও দলের সঙ্গেই আছেন। সায়নী বলেন, “আমার দল আমার সঙ্গে আছে, আমিও দলের সঙ্গে আছি। আমি এমনিতেই ‘বোল্ড পার্সন’।“ কিন্তু ১৬ জনের তালিকায় সায়নীর নাম না থাকায় উঠছে প্রশ্ন রাজনৈতিক মহলে। উল্লেক্ষ্য, শুক্রবারও প্রচারকের তালিকায় নাম ছিল না সায়নীর।

তবে রাজনৈতিক মহলের অনেকেই বলছেন শুক্রবার ইডি-র টানা ১১ ঘণ্টা জেরার জন্য সায়নী ক্লান্ত এবং তাই হয়ত এদিনের প্রচার থেকে বিরত রাখা হয়েছে। ইডি-তলবের আগে সায়নীকে প্রচারে দেখা গিয়েছে ভাঙড়-কেতুগ্রামে।

শুক্রবার নির্ধারিত সময়ের আগেই ইডি দফতরে প্রবেশ করেন সায়নী। বেলা ১২ টা থেকে শুরু হয় ম্যারাথন জেরা। প্রায় ১১ ঘণ্টা শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোন যুবনেত্রী। তখন পেরিয়ে গিয়েছে রাত ১০;৩০ টা। ১১ ঘন্টা ইডি জেরা নিয়ে সায়নীকে ইতিবাচক মন্তব্য করতে শোনা গেল। তিনি জানান, “আমার কাছে খুব প্রাথমিক তথ্য চায় ইডি। আমাকে কোনও কিছুর জন্য চাপ দেওয়া হয়নি…।“

এরপর ইডির ফের তলব নিয়ে সায়নী বলেন, “আমি যুব সভানেত্রী, আমি যাব না, সেটা হয়? ১১ ঘণ্টা কেন, ২৪ ঘণ্টার জন্য তৈরি আছি…।“

তৃণমূল কংগ্রেস (TMC) যুবনেত্রী ও টলিউড নায়িকা সায়নী ঘোষকে (Saayoni Ghosh) ফের জেরা করবে (ED) ইডি। প্রথম জেরায় তার বয়ানে মিলেছে বিস্তর অসঙ্গতি। তার ভিত্তিতে আগামী ৫ জুলাই সায়নীকে আবার হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে। নিয়োগ দুর্নীতির তদন্তে (Job Scam) তৃ়ণমূল যুবনেত্রী বিপুল আর্থিক সম্পত্তি ও ‘কানেকশন’ নিয়ে সন্দেহ মেটেনি কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google