পঞ্চায়েত ভোটে বুথের সামনেই হামলা, বোর্ড গঠনের পর মৃত তৃণমূলকর্মী

পঞ্চায়েত নির্বাচনের দিন হামলা মৃত্যু হল ওই তৃণমূল কর্মীর। বাসন্তীতে ভোট সন্ত্রাসের বলি এক তৃণমূল কর্মী। অভিযুক্ত আরএসপি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আজাহার লস্কর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
tmc

পঞ্চায়েত নির্বাচনের দিন হামলা মৃত্যু হল ওই তৃণমূল কর্মীর। বাসন্তীতে ভোট সন্ত্রাসের বলি এক তৃণমূল কর্মী। অভিযুক্ত আরএসপি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আজাহার লস্কর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের দিন, ৮ জুলাই শনিবার ওই ব্যক্তি যখন জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানিপুর গ্রামে ভোটের সময় বুথের কাছে দাঁড়িয়ে ছিলেন তখনই গন্ডগোল বাঁধে। তাকে এলোপাথাড়ি মারধর করেছিলেন আরএসপি কর্মী-সমর্থকরা। এই ঘটনায় আজাহার সহ মোট চার জন আহত হন।

অভিযোগ, সেদিন ব্যালট বাক্স ও পেপার লুঠ করে ফেলা হয়েছিল স্কুলের সামনের একটি পুকুরে। সেদিন ব্যাপক ভাঙচুর করা হয়েছিল স্কুলের সমস্ত আসবাবপত্র। আহত আজাহার লস্করকে প্রথমে ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কলকাতার হাসপাতাল স্থানান্তরিত করা হয়। তারপর তাকে বাড়িতে আনা হয়। আবার অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

   

এই ঘটনায় বাম সমর্থকদের দিকে অভিযোগ উঠছে। বাসন্তীর প্রাক্তন আরএসপি বিধায়ক ও মন্ত্রী সুভাষ নস্কর বলেন, “এলাকার কোথাও আরএসপি-র বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নেই। তবে সংঘর্ষ হয়েছে। সেখানে যে প্রবীণ ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন, তাকেও ব্যক্তিগতভাবে চিনি। তবে ভোটের দিন আরএসপি-কেই বুথ তেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাধারানিতে তৃণমূলের দুই গোষ্ঠী ছিল।” বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। পঞ্চায়েত নির্বাচনের দিন ওই ব্যক্তির ওপর হামলা চালিয়েছিল আরএসপি-র লোকই।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google