অভিষেকের উপর হামলায় বিজেপির যোগ নেই, দাবি শমীক ভট্টাচার্যের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার ঘটনায় বিজেপির ভূমিকা অস্বীকার করলেন সমিক ভট্টাচার্য। তৃণমূলের শাসন নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি।

samik-bhattacharya-reacts-on-abhishek-banerjee-attack

কলকাতা: তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার ঘটনায় বিজেপির কোনও ভূমিকা নেই বলে দাবি করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়া এবং হেনস্থার ঘটনার প্রতিক্রিয়ায় শমীক ভট্টাচার্য বলেন, “ডিম ছোড়া বা হেনস্থার ঘটনায় বিজেপির কোনও যোগ নেই।”

   

“১৫ বছরে কীভাবে রাজ্য চালিয়েছে তৃণমূল, মানুষ জানে”

তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “গত ১৫ বছর ধরে তৃণমূল কীভাবে রাজ্য চালিয়েছে, তা মানুষ জানে।”

তিনি আরও দাবি করেন, ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে প্রশাসন এবং পুলিশের দাঁড়ানো উচিত।

“তৃণমূলের কোনও নৈতিক অধিকার নেই”

শমীক ভট্টাচার্য বলেন, “ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে গিয়ে মন্তব্য করার কোনও নৈতিক বা রাজনৈতিক অধিকার তৃণমূলের নেই।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে তরজা আরও তীব্র হয়েছে।