বিজেপি সমর্থক অভিজিৎ খুনের তদন্ত, সিবিআই ডাকলেই আসব বললেন পরেশ পাল

বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় দ্বিতীয়বার সিবিআই (CBI) জেরার মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক (Paresh Pal) পরেশ পাল। বেলেঘাটার তৃণমূল বিধায়ককে সাড়ে তিন ঘন্টা জেরা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় দ্বিতীয়বার সিবিআই (CBI) জেরার মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক (Paresh Pal) পরেশ পাল। বেলেঘাটার তৃণমূল বিধায়ককে সাড়ে তিন ঘন্টা জেরা করল সিবিআই। পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পরেশ পাল বলেন, যতবার ডাকবে ততবার আসব। নিহত অভিজিৎ সরকারের পরিবারের উদ্দেশ্যে ইঙ্গিত করে তিনি বলেন, ওরা বিজেপি করে কাউকে না কাউকে পার্টি করতে হত সেকারণেই আমাকে তলব করা হয়েছে।

অভিযোগ, বিধায়কের নির্দেশে খুন করা হয় অভিজিৎ সরকারকে। মৃত অভিজিতের দাদা বলেন, একাধিক অডিও এবং ভিডিও ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে জমা দিয়েছেন তাঁরা। সেই সমস্ত কিছুকে সামনে রেখেই চলে জিজ্ঞাসাবাদ।

   

অভিজিৎ সরকার খুনের তদন্তে এই নিয়ে চার মাসের ব্যবধানে দ্বিতীয়বার হাজিরা দিলেন পরেশ পাল। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই খুন হন বিজেপি নেতা অভিজিৎ সরকার। পরিবারের তরফে অভিযোগ রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে অভিজিৎকে। সরাসরি অভিযোগ উঠেছিল শাসক দলের বিধায়কের দিকে।

 

ভোট পরবর্তী হিংসার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনেও রিপোর্ট জমা করা হয়। এরপর রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে আদালত। সেই মামলার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই অভিজিৎ সরকার খুনের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google