Arabul Islam: গুলি করে আমায় খুন করতে পারে, আরাবুল চাইলেন নিরাপত্তা

গত বিধানসভা নির্বাচনের পর থেকেই গুরুত্ব কমছিল তাঁর। এবার নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম(Arabul Islam)। অভিযোগ পুলিশ-প্রশাসন ও জেলার দলীয় নেতৃত্বকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
arabul islam

গত বিধানসভা নির্বাচনের পর থেকেই গুরুত্ব কমছিল তাঁর। এবার নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম(Arabul Islam)। অভিযোগ পুলিশ-প্রশাসন ও জেলার দলীয় নেতৃত্বকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। এবার মুখ্যমন্ত্রী মমতার কাছে নিরাপত্তার আবেদন করলেন আরাবুল। গত বৃহস্পতিবার ভাঙড় দুই নম্বর ব্লকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বক্তব্য রাখতে না দেওয়ায় বিক্ষোভের মুখে পড়তে হয় আরাবুলকে। দীর্ঘক্ষণ বিডিও অফিসে আটকে রাখা হয় বলে খবর।

এদিন ভাঙড়ের এই দাপুটে নেতা বলেন, “আমি বারবার প্রশাসনকে জানাচ্ছি। প্রশাসন কতটা নিরাপত্তা দিতে পারে সেটা প্রশাসন জানে। সেটা নিয়ে আর কিছু বলব না। আমি রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আমাদের জেলা নেতৃত্বকে বলেছি যে, আমার যে কোনও সময় প্রাণহানির আশঙ্কা আছে। কিন্তু, হঠাৎ আমার তিনজন সিকিউরিটিকে চেঞ্জ করে দেওয়া হল। কোনও কারণ নেই। আমার সিকিউরিটি তুলে নেওয়া হয়।”

   

রীতিমতো ক্ষোভের সুরে তিনি বলেন, “এখন যাঁরা নতুন তাঁরা তো ভাঙড়ের ভৌগলিক দিকটা বোঝে না। কোথায় সমস্যা হতে পারে, ঝামেলা হতে পারে, গুলি চলতে পারে, আরাবুলের উপর আক্রমণ হতে পারে সেটা ওরা বোঝে না। আমার কিছু ছেলে আছে আমার সঙ্গে। তাঁদের আমি রেখেছি আমার নিরাপত্তার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আমাদের নিরাপত্তার বিষয়টি দেখুন।”

এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের দাবি, পুলিশ ওনাকে তিনজন বডিগার্ড দিয়েছে। তাঁদের উপরেও ভরসা নেই ওনার। পুলিশের উপর যদি ওনার ভরসা না থাকে তাহলে সাধারণ মানুষ কী করে পুলিশে ভরসা করবে?

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google