Anubrata facing CBI: জল্পনার অবসান ঘটিয়ে নিজাম প্যালেস যাচ্ছেন অনুব্রত

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারেই নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে যাবেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)! রাজনৈতিক মহলে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এর আগে অসুস্থতা সহ ...

By Rana Das

Published:

Follow Us
anubrata mandal

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারেই নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে যাবেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)! রাজনৈতিক মহলে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

এর আগে অসুস্থতা সহ বিভিন্ন কারণে একাধিকবার সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গেছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ বারবার সিবিআইকে তিনি জানিয়েছেন, অসুস্থ থাকার কারণে তিনি সিবিআইয়ের ডাকে হাজিরা দিতে পারবেন না৷ এরপর ৬ এপ্রিল নিজাম প্যালেসে তলব করা হলেও সিবিআইয়ের হাজিরা এড়িয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন৷ অনুব্রতর শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। সিবিআই চাইলে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়ে দেন তিনি৷

   

পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেই জোড়া তলব আসে সিবিআইয়ের৷ ২৫ এপ্রিল অনুব্রত জানিয়ে দেন চিকিৎসকদের পরামর্শে এখন বেডরেস্টে রয়েছেন তিনি। ২১ মের আগে হাজিরা দিতে পারবেন না৷

২১ মে আসার আগেই সিবিআইয়ের মুখোমুখি হতে চাইছেন অনুব্রত। সূত্রের খবর, আগামীকাল সকাল সাড়ে ১০ টা নাগাদ সিবিআইয়ের নিজাম প্যালেসের সদর দফতরে হাজিরা দেবেন তিনি৷

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google