ডেভিড সিম্বোকে পেতে চাইছে বাংলার এই আইএসএল ক্লাব দল

সিয়েরা লিয়নের ফুটবলার আইলিগ টুর্নামেন্ট খেলা সেন্টার ব্যাক ডেভিড সিম্বোকে (David Simbo) পেতে ঝাঁপিয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এফসি ( East Bengal FC) এবং ATKমোহনবাগান (ATK Mohun Bagan)। ...

By Rana Das

Published:

Follow Us
David Simbo

সিয়েরা লিয়নের ফুটবলার আইলিগ টুর্নামেন্ট খেলা সেন্টার ব্যাক ডেভিড সিম্বোকে (David Simbo) পেতে ঝাঁপিয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এফসি ( East Bengal FC) এবং ATKমোহনবাগান (ATK Mohun Bagan)।

সূত্রে জানা গিয়েছে, নেরোকা এফসির এই ফুটবলারকে পেতে আগ্রহ দেখিয়েছে কলকাতার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব দল। ৩৩ বছরের সিম্বো এখন মণিপুরের টিম নেরোকার হয়ে আইলিগ টুর্নামেন্ট খেলছে। গত আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসির হয়েও খেলতে দেখা গিয়েছিল এই সেন্টার ব্যাককে।
সিয়েরা লিয়নের হয়ে ২০ টা আন্তজার্তিক ম্যাচ খেলার অভিঞ্জতা রয়েছে সিম্বোর।এখনও পর্যন্ত আইএসএলের কোনও ক্লাব দলে খেলার সুযোগ আসেনি, তবে ডেভিড সিম্বো নিজে আইএসএল টুর্নামেন্ট নিয়ে বেশ আগ্রহী।

   

সূত্রে জানা গিয়েছে, আইএসএলে কলকাতার দুই দলের অফার থাকায় ইতস্তত করছেন সিয়েরা লিয়নের এই খেলোয়াড়। বুঝে নিতে চাইছেন কোন দলে প্রথম একাদশের জায়গা পাকাপোক্ত। সেই বুঝে সিদ্ধান্ত নিতে পারেন এমনটাই জানা গিয়েছে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google