বাংলার রাজনীতিতে নতুন করে তোলপাড়। তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন শিবির তৈরির দাবি, বিধায়কদের গোপন বৈঠক, বিধানসভায় উত্তেজনা ও রাজনৈতিক নাটকের আবহে সরগরম রাজ্য রাজনীতি। সারাদিনের সমস্ত বড় আপডেট, রাজনৈতিক প্রতিক্রিয়া, দলীয় সিদ্ধান্ত এবং বিধানসভার অন্দরের খবর জানতে চোখ রাখুন Kolkata24x7 LIVE ব্লগে।
1.37 PM
ISI কে বাঁচানোর চেষ্টা! দেশদ্রোহিতার অভিযোগে জেল হবে মমতার?
1.23PM
আজ নবান্নে একাধিক কর্মসূচি শুভেন্দুর
দুপুর ২টায় তিন জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে তারকেশ্বর মন্দির নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা
নবান্নের বৈঠকে যোগ দেবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠকেই ৩৫ জন মন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করা হবে।
1.15 PM
আপনার সরকার আপনার পাশে! প্রকাশ নতুন হেল্পলাইন নম্বর। নতুন সরকারের নতুন প্রকল্প ‘আপনার সরকার আপনার পাশে।’ বাংলার নতুন গেরুয়া সরকারের এই প্রকল্পে আর কোনো মিডল ম্যান নয় সরাসরি ফোন করা যাবে প্রশাসনিকদের। হেল্প লাইন নম্বর ৮২৮২০-৮২৮২০ এই নম্বরে সোমবার থেকে শনিবার ফোন করা যাবে বিভিন্ন দফতরে।
12.55PM
বিধানসভার বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত
নব এই তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপ-দলনেতা হলেন শিউলি সাহা ও জাভেদ খান।
12.51 PM
আইনত বিরোধী দলনেতা হতে পারেন না ঋতব্রত! মত আদি তৃণমূলের
৫৯ জন বিধায়কের সই করা চিঠি নিয়ে স্পিকার রথীন্দ্র বসুর ঘরে পৌঁছে গিয়েছেন ঋতব্রত বন্দোপাধ্যায় (Ritabrata Bandyopadhyay)। তার দাবি অনুযায়ী দুই তৃতীয়াংশ বিধায়ক সংখ্যা নিয়ে তিনি বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব রাখছেন। ঋতব্রত বন্দোপাধ্যায় বিরোধী দলনেতা এবং ডেপুটি শিউলি সাহা এমনটাই চিঠিতে লেখা আছে বলে জানা গিয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ঋতব্রতর এই দাবি বেআইনি।
12. 23 M
ঋতব্রত শিবিরে বিধায়কদের ভিড়, পার হল ম্যাজিক ফিগার
12:18 PM
মমতাই নেত্রী, তবু ভাঙল দল! ঋতব্রতের ‘নব তৃণমূল’ শিবিরে কোন কোন হেভিওয়েটরা?
12.05 PM
তৃণমূলে বড় ভাঙনের জল্পনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি, বিধানসভায় বাড়ছে চাপা উত্তেজনা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন শিবির তৈরির দাবি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা। বিধানসভায় একাধিক বিধায়কের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার ঘিরে নতুন করে উত্তপ্ত তৃণমূলের অন্দরমহল




















