Breaking News LIVE Today: কলকাতা থেকে নবান্ন, বাংলার রাজনীতিতে বাড়ছে উত্তেজনা

কলকাতা, নবান্ন, বিধানসভা ও বাংলার বর্তমান রাজনীতির বড় আপডেট, রাজনৈতিক উত্তেজনা ও ব্রেকিং খবর একসঙ্গে পড়ুন LIVE ব্লগে।

Breaking News LIVE Today | Kolkata, Bengal Politics, Nabanna Updates

জকের বাংলা রাজনীতিতে বাড়ছে উত্তাপ। কলকাতা থেকে নবান্ন, বিধানসভা থেকে জেলা রাজনীতি, একের পর এক রাজনৈতিক মন্তব্য, প্রশাসনিক সিদ্ধান্ত এবং দলীয় টানাপোড়েনে সরগরম পশ্চিমবঙ্গ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী-বিজেপি-তৃণমূলের পাল্টা আক্রমণ, শহরের বড় প্রশাসনিক আপডেট এবং বাংলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলির সারাদিনের LIVE কভারেজ পড়ুন Kolkata24x7-এ।

 

10.22 PM

তোলাবাজি সহ একাধিক অভিযোগে আটক অরূপ ভাই স্বরূপ বিশ্বাস৷

   

তোলাবাজি ও একাধিক অভিযোগে আটক করা হল অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। ঘটনায় নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। পরে তাকে গ্রেফতার করা হল৷

4.20PM

কালীঘাটে ফোনের পর ফোন, ঋতব্রত শিবিরে ভাঙন? ‘ফিরে আসতে চাই’ বার্তায় উত্তাল রাজনৈতিক মহল

1.31 PM

কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী

নবান্নে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে কলকাতা-হলদিয়া বন্দর ও মুড়িগঙ্গা সেতু নিয়ে আলোচনা সম্ভাবনা।

1.30PM

ফের ধাক্কা৷ বৃহস্পতিবার পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী৷

1.00PM

সক্রিয় রাজনীতি থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷

12.30PM

‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের হাত থেকে বাঁচতে চেষ্টা করছেন। সেটা আর সম্ভব হবে না।’ প্রাতভ্রমণে বেরিয়ে বড় ইঙ্গিত দিলেন দিলীপ৷

12.24 PM

তোলাবাজির অভিযোগে বড়বাজারের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা গ্রেফতার৷ তোলাবাজি ও হুমকির অভিযোগে বড়বাজারের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

11.38PM

সন্দীপনের বাড়ির সামনে বিক্ষোভ, উঠল চোর স্লোগান

এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সন্দীপনের বাড়ির সামনে বিক্ষোভ ঘিরে। বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই কয়েক জন স্থানীয় বাসিন্দা তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের একাংশের মুখে শোনা যায় “চোর, চোর” স্লোগান, যা মুহূর্তের মধ্যেই উত্তেজনার পরিবেশ তৈরি করে।

10.30AM

হাজিরা এড়ালেন অরূপ

অসুস্থতার ওজরে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস৷ সশরীরে হাজিরা এড়াতে ইতিমধ্যেই গোয়েন্দাদের কাছে আগামী দুই সপ্তাহের সময় চেয়ে নিয়েছেন অরূপ। প্রাক্তন মন্ত্রীর এই ‘অসুস্থতা’ এবং সময় চাওয়ার কৌশল নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন লিওনেল মেসির ‘গোট ট্যুর’-এর (GOAT Tour) মূল আয়োজক শতদ্রু দত্ত।

10.00 AM

নবান্নে-শুভেন্দু আদানি সাক্ষাৎ

নবান্নে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক হাই-প্রোফাইল বৈঠকে মিলিত হলেন আদানি পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর (MD) তথা গৌতম আদানির ছেলে করণ আদানি।

9.30 AM

ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে সাতসকালেই অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় বিস্ফোরণ-কাণ্ডে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

12.44 AM

গ্রেপ্তার তিলক চক্রবর্তী!
মহিষাদলের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীকে ঘিরে চাঞ্চল্য তুঙ্গে।
হঠাৎ গ্রেফতারির পর জোর রাজনৈতিক বিতর্ক শুরু রাজ্যজুড়ে।