কলকাতা থেকে নবান্ন, রাজ্য রাজনীতি থেকে দেশ-বিদেশ, খেলা থেকে চাকরি, আজকের প্রতিটি বড় খবরের লাইভ আপডেট পাবেন এক জায়গায়। ১3 মে ২০২৬-এর সারাদিনের ব্রেকিং নিউজ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রাজনৈতিক মন্তব্য, প্রশাসনিক পদক্ষেপ এবং বড় ঘটনাগুলি জানতে পড়ুন Kolkata24x7-এর LIVE ব্লগ।
11.40 PM
বাংলায় পশু জবাইয়ের নিয়মে কড়াকড়ি, নয়া নির্দেশ জারি সরকারের
8.10 PM
তিলজলায় বুলডোজার অভিযান শুরু, অবৈধ ভবন ভাঙছে রাজ্য সরকার
5.00PM
মে মাসের দাবদাহ থেকে পড়ুয়াদের রেহাই দিতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০২৬ সালের বাৎসরিক ক্যালেন্ডারের সূচি বদলে সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলে গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্কুলশিক্ষা সচিবের বৈঠকের পর জানানো হয়েছে, আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে পঠনপাঠন।
4.30PM
ইভিএম সংক্রান্ত গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার তাঁকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে বিচারক আগামী ১৬ মে পর্যন্ত এই হেফাজত মঞ্জুর করেন।
4.00PM
এবার বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ একধাক্কায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ বয়স্ক মানুষ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা উপকৃত হবেন।
3.30PM
তোলাবাজি ও বিবাদে জড়ানোর অভিযোগে গ্রেফতার বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলার শান্তনু মজুমদার ওরফে মেজো। মঙ্গলবার রাতে বালি থানার পুলিশ শান্তনুর পাশাপাশি তাঁর ভাই সাগর মজুমদারকেও গ্রেফতার করেছে।
3.00PM
উল্টোডাঙায় ভয়াবহ আগুন লাগা বহুতল ভবনটি সম্পূর্ণ অবৈধ বলে প্রমাণিত হয়েছে। কলকাতা পুরসভার নথিতে এই ভবনের কোনও অস্তিত্বই নেই। অথচ পুরসভা ওই ভবনে ১৫টি ট্রেড লাইসেন্স দিয়েছে। কোনও বিল্ডিং প্ল্যানও অনুমোদিত ছিল না।
2.15PM
দেশজুড়ে প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষিত হল। এ বছর সামগ্রিক পাশের হার ৮৫.২০%, যা গত বছরের ৮৮.৩৯ শতাংশের তুলনায় কিছুটা কম হলেও ছাত্রীদের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে।
2.00PM
জনগণের আস্থার পর এবার বিধানসভার অন্দরেও নিরঙ্কুশ সংখ্যাধিক্য প্রমাণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা তামিলাগা ভেট্টিরি কাজাগাম (টিভিকে) নেতা বিজয় তলপতি। বুধবার তামিলনাড়ু বিধানসভায় অনুষ্ঠিত আস্থাভোটে বিজয়ের সরকার ১৪৪ জন বিধায়কের সমর্থন আদায় করে নিয়েছে, যা সরকার টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ১১৮-র ম্যাজিক ফিগার থেকে অনেকটাই বেশি।
1.00PM
ভবানীপুর ও নন্দীগ্রাম, এই দুই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে সাংবিধানিক নিয়ম মেনে একটি আসন ছাড়তে হতো তাঁকে। শেষ পর্যন্ত নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে দিয়ে ভবানীপুরের প্রতিনিধি হিসেবেই শপথ নিলেন তিনি। এদিন প্রোটেম স্পিকার তাপস রায় তাঁকে শপথবাক্য পাঠ করান।
12.00PM
রাজ্য বিধানসভায় বুধবার থেকে শুরু হল নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথা মেনে এদিন সকালেই ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিধানসভার সিঁড়িতে নতজানু প্রণাম! আম্বেডকরকে শ্রদ্ধা জানিয়ে শপথ নিলেন শুভেন্দু
11.15AM
ইরান যুদ্ধের আবহে বিশ্বজুড়ে তৈরি হওয়া আর্থিক সংকটের মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে নিজের কনভয় অর্ধেক করার নির্দেশ দিয়েছেন, সেই একই পথে হাঁটা শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রীও। জ্বালানি সাশ্রয় ও খরচ কমাতে আজ থেকেই নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
11.00AM
দেশবাসীকে সোনা কেনা থেকে বিরত থাকার আর্জি জানানোর পরেই এবার আমদানিতে লাগাম টানতে কঠোর পদক্ষেপ নিল মোদী সরকার। সোনা ও রুপোর ওপর আমদানি শুল্ক (Import Tariff) ৬ শতাংশ থেকে বাড়িয়ে একধাক্কায় ১৫ শতাংশ করা হয়েছে।
ধরাছোঁয়ার বাইরে সোনা! আমদানি শুল্ক বেড়ে ১৫%, আকাশছোঁয়া হবে গয়নার দাম
10.00AM
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে দেশবাসীকে সাশ্রয়ের পথ দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী তাঁর নিজস্ব নিরাপত্তা কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)-কে নির্দেশ দেওয়া হয়েছে যেন নিরাপত্তা বিঘ্নিত না করে গাড়ির সংখ্যা অবিলম্বে হ্রাস করা হয়।
জ্বালানি বাঁচাতে নজিরবিহীন পদক্ষেপ! নিজের কনভয় ৫০% ছোট করছেন প্রধানমন্ত্রী মোদী
9.00AM
মুলায়ম সিং যাদবের পরিবারে নেমে এল অকাল মৃত্যুর কালো ছায়া। বুধবার ভোরে লখনউতে প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র এবং অখিলেশ যাদবের বৈমাত্রেয় ভাই প্রতীক যাদব।
12.23 AM
প্রয়াত টুটু বসু, মোহনবাগানের প্রাক্তন কর্তার মৃত্যুতে শোক৷ দীর্ঘ অসুস্থতার পর হাসপাতালে মৃত্যু হল স্বপন সাধন বসুর। টুটু বসু নামে পরিচিত এই ব্যক্তিত্বকে ঘিরে শোকের ছায়া।
12. 10 AM
হায়দরাবাদকে উড়িয়ে প্লে-অফের পথে আরও এগোল গুজরাত টাইটান্স




















