বিধানসভার সিঁড়িতে নতজানু প্রণাম! আম্বেডকরকে শ্রদ্ধা জানিয়ে শপথ নিলেন শুভেন্দু

কলকাতা: রাজ্য বিধানসভায় বুধবার থেকে শুরু হল নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথা মেনে এদিন সকালেই ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ...

By Moumita Biswas

Published:

Follow Us

কলকাতা: রাজ্য বিধানসভায় বুধবার থেকে শুরু হল নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথা মেনে এদিন সকালেই ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভা চত্বরে তাঁর উপস্থিতি এবং আচরণে ভক্তি ও শ্রদ্ধার এক অনন্য মেলবন্ধন লক্ষ্য করা গিয়েছে।

শ্রদ্ধা ও ভক্ষণে নব্য জমানার সূচনা

এদিন বিধানসভা ভবনে প্রবেশের অব্যবহিত পরেই সংবিধান প্রণেতা বিআর আম্বেডকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। এরপর বিধানসভা চত্বরে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয়। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্তটি ছিল যখন বিধানসভা ভবনের মূল প্রবেশদ্বারের সামনে নতজানু হয়ে প্রণাম করেন তিনি। ভিতরে প্রবেশ করে তিনি পুজোও সারেন, যার ভিডিও ইতিমধ্যেই তিনি নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন।

   

শপথ নিলেন বিজেপি বিধায়করা

প্রোটেম স্পিকার তাপস রায়ের তত্ত্বাবধানে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর একে একে শপথ নেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডুরা।

দুই পর্যায়ের কর্মসূচি

এদিন মোট দুই দফায় শপথ গ্রহণের প্রক্রিয়া সাজানো হয়েছিল-

প্রথম ভাগ: বেলা ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে উত্তরবঙ্গের ৯টি জেলা এবং মুর্শিদাবাদের মোট ৭৬ জন বিধায়ক শপথ গ্রহণ করেন।

দ্বিতীয় ভাগ: দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৪টের মধ্যে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৮০ জন বিধায়কের শপথ নেওয়ার কথা জানানো হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের বাকি ১১টি জেলার জয়ী বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google