ব্যবসা লাভমুখী করতে Mastercard-এর নতুন সিদ্ধান্ত, কাজ খোয়াতে পারেন 1,000-এর বেশি কর্মী

গত বছর অর্থাৎ ২০২৩ থেকেই বিশ্বজুড়ে বিভিন্ন টেক সংস্থায় কর্মী ছাঁটাই জোরকদমে শুরু হয়েছে। এবার আরও এক সংস্থা কর্মী ছাঁটাইয়ের তালিকায় নাম তুলল। ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গত বছর অর্থাৎ ২০২৩ থেকেই বিশ্বজুড়ে বিভিন্ন টেক সংস্থায় কর্মী ছাঁটাই জোরকদমে শুরু হয়েছে। এবার আরও এক সংস্থা কর্মী ছাঁটাইয়ের তালিকায় নাম তুলল। ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেন সংক্রান্ত সুবিধা প্রদানকারী কোম্পানি মাস্টারকার্ড (Mastercard) তাদের কর্মীর চাপ ৩ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর জেরে ১,০০০ জনের বেশি কর্মী কাজ হারাতে পারেন।

শুধুমাত্র লাভের মুখ দেখতেই কর্মী নিয়োগ হবে

   

পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ড (Mastercard) শনিবারই সংস্থার অভ্যন্তরের কর্মী ছাঁটাইয়ের বিষয়টি জানিয়ে দিয়েছিল। ব্যবসার সমৃদ্ধির পাশাপাশি নতুন সম্ভাবনার কথাও ভাবছে তারা। আর এই কারণেই কর্মীর সংখ্যা কমানোর অতি জরুরি বলে জানানো হয়েছে। তবে আশার খবর, কর্মীদের একেবারে বসিয়ে না দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরণের পরিকল্পনা করছে তারা। 

সংস্থা সূত্রে জানানো হয়েছে, বেশি লোক প্রয়োজন, এমন জায়গাগুলিতেই কর্মীদের পাঠানো হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সমগ্র প্রক্রিয়া সেরে ফেলার তোড়জোড় শুরু হয়েছে। বিগত অর্থবর্ষের শেষ পর্যন্ত  মাস্টারকার্ডে মোট ৩৩,৪০০ কর্মী কাজ করতেন বলে খবর। কর্মীর চাপ কমানোর সিদ্ধান্তে কাজ খোয়াতে পারেন ১ হাজারের বেশি জন। এর মধ্যে ৬৭ শতাংশ মানুষই আবার আমেরিকার বাইরে কাজ করেন। 

এই কাজ না করলে বন্ধ হবে রেশন, কীভাবে করবেন জানুন পদ্ধতি

মাস্টারকার্ড সম্প্রতি এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। দেখা গিয়েছে, ওয়াল স্ট্রিটের থেকেও অনেকাংশে ভাল ফলাফল করেছে মাস্টারকার্ড। আবার এই তৃতীয় ত্রৈমাসিকের সময় সংস্থা ১৯০ মিলিয়ন ডলারের একটি রিস্ট্রাকচারিং চার্জ পেতে চলেছে বলে জানিয়েছে সংস্থা (Mastercard)।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google