Apple iPad আরও সস্তা! ৯ হাজার টাকা ডিসকাউন্ট

অ্যাপল তাদের দশম জেনারেশনের আইপ্যাডের দাম কমিয়েছে। সরাসরি ৫০০০ টাকা পর্যন্ত ছাড় । এই আইপ্যাডটি গত বছরের ১৮ অক্টোবর চালু হয়েছিল। লঞ্চের ঠিক এক বছর পর অ্যাপল প্যাডের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অ্যাপল তাদের দশম জেনারেশনের আইপ্যাডের দাম কমিয়েছে। সরাসরি ৫০০০ টাকা পর্যন্ত ছাড় । এই আইপ্যাডটি গত বছরের ১৮ অক্টোবর চালু হয়েছিল। লঞ্চের ঠিক এক বছর পর অ্যাপল প্যাডের দাম কমানো হল। নতুন আইপ্যাড ওয়াই-ফাই মডেলটি গত বছর ৪৪,৯০০ টাকায় লঞ্চ করা হয়েছিল এবং ওয়াই-ফাই প্লাস সেলুলার মডেলটি ৫৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল।

দাম ও অফার

   

দশম জেনারেশনের আইপ্যাডের প্রারম্ভিক মূল্য ৩৯,৯০০ টাকা। অর্থাৎ দাম সরাসরি ৫ ০০০ টাকা কমানো হয়েছে। উৎসবের মরসুমে, দশম জেনারেশনের আইপ্যাড বর্তমানে ৪০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের সঙ্গে বিক্রয়ের জন্য উপলব্ধ করা হয়েছে। অর্থাৎ ৯০০০ টাকা ছাড়ে কিনতে পারবেন। দশম প্রজন্মের আইপ্যাডটির দাম ৩৫ হাজার ৯০০ টাকা, যা নবম জেনারেশনের আইপ্যাডের চেয়ে ৩ হাজার টাকা বেশি। আইপ্যাড প্রো, নবম জেনারেশন আইপ্যাড এয়ারের দাম কমায়নি অ্যাপল। অ্যাপল প্যাড অ্যাপল স্টোরের পাশাপাশি অ্যাপল ওয়েবসাইট থেকেও কেনা যাবে। এ ছাড়া অ্যাপলের পার্টনার স্টোর থেকে অ্যাপল প্যাড কেনা যাবে।

Apple iPad 10th জেনারেশনের স্পেসিফিকেশন

এই আইপ্যাডে রয়েছে ১০.৯ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। এতে রয়েছে A14 বায়োনিক চিপসেট। দশম প্রজন্মের আইপ্যাড ভিডিও এডিটিং, গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য দুর্দান্ত। এতে রয়েছে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা। আগের মডেলটিতে ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ছিল। দশম প্রজন্মের আইপ্যাডে আরও স্টোরেজ বিকল্প এবং ইউএসবি-সি পোর্ট দীর্ঘ ব্যাটারি লাইফ রয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google