‘দিল্লিতে মেলোড্রামা!’ তথাগত বচনে মমতার রহস্য ফাঁস

কলকাতা: এই মুহূর্তে মমতার দিল্লি সফর নিয়ে তৈরী হয়ে রাজনৈতিক উত্তেজনা (Tathagata Roy)। বিরোধীরা সমস্বরে মমতার এই দিল্লি যাত্রাকে কটাক্ষ করছে। সেই একই সুর শোনা গেল বিজেপির বর্ষীয়ান ...

By Sudipta Biswas

Published:

Follow Us
tathagata-roy-slams-mamata-banerjee-delhi-visit

কলকাতা: এই মুহূর্তে মমতার দিল্লি সফর নিয়ে তৈরী হয়ে রাজনৈতিক উত্তেজনা (Tathagata Roy)। বিরোধীরা সমস্বরে মমতার এই দিল্লি যাত্রাকে কটাক্ষ করছে। সেই একই সুর শোনা গেল বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়ের গলাতেও। সোশ্যাল মিডিয়া পোস্টে তথাগত স্পষ্ট লিখেছে মমতা দিল্লি গিয়ে মেলোড্রামা শুরু করেছেন। আবার সেই সঙ্গে কেন মমতার এই দিল্লি যাত্রা তার রহস্যও ফাঁস করেছেন তিনি।

তথাগত তার পোস্টে স্পষ্ট ভাষায় লিযেছেন যে মমতা যে কারণে দিল্লি গিয়েছেন তা সম্পূর্ণ এক মিথ্যের উপরে ভিত্তি করে। মমতার দাবি SIR আতঙ্কে বাংলায় ১৫০ বেশি মানুষ মারা গিয়েছেন। কিন্তু তথাগত সেই তথ্য মানতে নারাজ। তিনি বলেছেন “ভারতে মৃত্যুহার প্রতি বছরে প্রতি হাজারে ছয় জন – অর্থাৎ ০.৬ শতাংশ । সেই নিরিখে পশ্চিমবঙ্গে ৭.৬৬ কোটি ভোটারের মধ্যে মৃত্যু হয় বছরে ৪.৫৬ লক্ষ । এসআইআর শুরু হয়েছিল ৪ নভেম্বর ২০২৫, অর্থাৎ ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ মাস ।

   

আরও দেখুন: গেরুয়া রাজ্যে ধর্মান্তকরণের বিরুদ্ধে চলল বেলাগাম বুলডোজার

তাতে স্বাভাবিক মৃত্যুর সংখ্যা এই তিন মাসে দাঁড়ায় ১.৪০ লক্ষ । এবং স্বাভাবিক নিয়মেই এদের বেশিরভাগ বৃদ্ধ।” সুতরাং তার মতে মমতার এই SIR নিয়ে দিল্লি যাত্রা সম্পূর্ণ একটি মিথ্যাচার, এমনটাই মনে করেন তিনি। এছাড়াও তথাগত তার পোস্টে বলেছেন যে ১৫০ জন মৃত নুশের পরিবার বর্গকে নিয়ে তিনি দিল্লিতে দরবার করতে গিয়েছেন তারা প্রত্যেকেই মারা গিয়েছেন স্বাভাবিক কারণে এবং মমতা বন্দোপাধ্যায়ের কাছে কোনও প্রমান নেই যে তারা অস্বাভাবিক কারণে অর্থাৎ SIR এর আতঙ্কে মারা গিয়েছে।

তথাগত স্পষ্ট বলেছেন যে মমতা জানেন এই নির্বাচনে তার আর যেটা হবে না এবং জিততে না পারলেই রাজনৈতিক মঞ্চ থেকে তিনি ব্রাত্য হয়ে যাবেন। তবে তৃণমূলের পাল্টা সুর বলছে মমতার দিল্লি যাত্রায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন। তারা বলছে বাংলায় SIR করে আদতে ক্ষতির মুখেই পড়বে বিজেপি। এছাড়াও SIR শুনানিতে মানুষের হয়রানির কুফল নির্বাচনের ফলাফলের উপরেও পড়বে বলে দাবি শাসক শিবিরের।

তবে মমতার দিল্লি যাত্রা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনও মুখ খোলেনি তবে বঙ্গ বিজেপি মমতাকে কটাক্ষ করে বলেছে রাজ্যে গুন্ডামি, দুর্নীতি এবং অনুপ্রবেশের মত সমস্যায় জেরবার বাংলার মানুষ কিন্তু তা সত্ত্বেও নিজের রাজ্য ছেড়ে দিল্লি গিয়ে নাটক করছেন তিনি এবং রাজ্যের এই অবস্থার জন্য সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে হিন্দু বাঙালির।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google