Antonio Lopez Habas: ওয়াকি-টকিতেই বেঙ্গালুরুকে ‘গোল’ দিলেন হাবাস

Antonio Lopez Habas

তিনি না থেকেও আছেন। অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) মোহনবাগান সুপার জায়ান্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা পদে পদে বোঝা যাচ্ছে। অসুস্থ শরীর নিয়েও ফুটবলারদের উদ্দেশ্যে নির্দেশ দিয়ে গিয়েছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। তাঁর দেখানো পথে হেঁটে বেঙ্গালুরু এফসিকে চার গোল মোহনবাগান সুপার জায়ান্টের।

বিগত কয়েক দিন ধরে অসুস্থ মোহনবাগান সুপার জায়ান্টের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। ম্যাচের সময় মাঠেও উপস্থিত থাকতে পারছে না। ম্যাচের দিন কিংবা সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকছেন হাবাসের ডেপুটি। মাঠে না থাকলেও ফুটবলারদের কাছে হাবাসের নির্দেশ পৌঁছে যাচ্ছে ঠিকই।

সাইড লাইনের ধারে না থেকেও খেলার প্রতিটা মুভমেন্টের ওপর তীক্ষ্ণ নজর রেখেছেন লোপেজ হাবাস। অসুস্থ শরীরেও ম্যাচের খুঁটিনাটি উঠে যাচ্ছে তাঁর নোটবুকে। প্রয়োজনে হাতে তুলে নিচ্ছেন ওয়াকি-টকি। বলে দিচ্ছেন ম্যাচের পরিকল্পনা।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৪-০ গোলে জেতার পর মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন বাগান অধিনায়ক শুভাশীষ বসু। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, “হাবাস আমাদের মেইন ম্যান। ম্যাচ চলাকালীন তিনিই আমাদের নির্দেশ দিচ্ছিলেন। ওয়াকি-টকিতে বলে দিচ্ছিলেন আমাদের কী করতে হবে। ফলাফল এখন আপনাদের সামনে রয়েছে।”

বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৪-০ গোলে জেতার পর লিগ শিল্ড জয়ের দৌড়ে এখনও রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। শিল্ড জয়ের দৌড় থেকে আর এক কদম দূরে রয়েছে ক্লাব। মুম্বই সিটি এফসিকে আগামী ১৫ তারিখের ম্যাচে হারাতে পারলেই শিল্ড চলে আসবে গঙ্গা পারে তাঁবুতে।

Rest after Meals: খাবার পরে বিশ্রাম খুবই জরুরি, দাবি বিশেষজ্ঞদের

Rest after Meals

Rest after Meals: বর্তমানে স্বাস্থ্য সচেতন আমরা সকলে ঠিক সেই কারণে সারা দিনে সামান্য পরিমাণে শরীরচর্চা কিংবা ডায়েট মেনে চলেন বেশিরভাগ মানুষ। তবে বিশেষজ্ঞদের মতে ডায়েট হতে হবে সবসময় ফাইবার এবং প্রোটিনের ভরপুর যার ফলে পেট অনেকটা ভর্তি থাকবে।

অসচেতন কলকাতা, ২৬৬ বছর ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে এই ঐতিহাসিক কামান

canon stands in the kolkata

একটা ব্রিটিশ আমলের কামান। কলকাতা (Kolkata) একদিন সাক্ষী থেকেছিল সিরাজ এবং ইংরেজদের। তাতে ব্যবহার করা হয়েছিল কিছু কামান। সেগুলি আবার মাটিতে বসিয়ে ছোঁড়া হয়েছিল।

ঋণ পাওয়ার ক্ষেত্রে CIBIL Score-এর গুরুত্ব বুঝে নিন

Importance of CIBIL Score to get loan

বর্তমান যুগে, অনেকেই তাদের স্বপ্ন এবং আর্থিক লক্ষ্য পূরণের জন্য ক্রেডিট কার্ড এবং ঋণের সহায়তার দিকে ঝুঁকতেন। কিন্তু ঋণ চাইলেই মিলবে এমন তো নয়, ঋণদাতারাও তো বুঝে নিতে চাইবে যাকে ঋণ দেওয়া হচ্ছে তার ঋণ পরিশোধ করার ক্ষমতা কতটা বা তাঁকে ঋণ দিলে কতটা ঝুঁকি থাকবে ইত্যাদি ৷ সেই কারণে ঋণ পাওয়ার জন্য CIBIL স্কোর … Read more

রাজনীতিকেই বেশি গুরুত্ব দেওয়ায় Farm Laws প্রত্যাহার করলেন মোদী

Anil-J-Ghanawat

News Desk: কৃষকদের স্বার্থের থেকেও রাজনীতি বিশেষত ভোট রাজনীতিকেই বেশি গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। সে কারণেই মোদী কৃষি আইন বাতিল করলেন। শনিবার এই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের তৈরি করা চার সদস্যের কমিটির অন্যতম সদস্য তথা শ্বেতকারী আন্দোলনের নেতা অনিল জে ঘানাওয়াত (Anil J Ghanawat)। একই সঙ্গে ঘানাওয়াতের দাবি, কৃষি আইন বাতিল করার … Read more