অর্জুনকে প্রণাম করা সুনীলের ঠাঁই তৃণমূলের নির্বাচনী কমিটিতে

কলকাতা: নোয়াপাড়ার রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য নাম সুনীল সিং। (Sunil Singh)আপাত দৃষ্টিতে তৃণমূলে থাকলেও অনেকদিন ধরেই বিজেপির টিকিট কনফার্ম করতে চাইছেন সুনীল। সম্প্রতি রামনবমীর মিছিলে হেঁটেছিলেন তিনি। প্রণাম করে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
sunil-singh-arjun-singh-noapara-political-switch-tmc-bjp

কলকাতা: নোয়াপাড়ার রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য নাম সুনীল সিং। (Sunil Singh)আপাত দৃষ্টিতে তৃণমূলে থাকলেও অনেকদিন ধরেই বিজেপির টিকিট কনফার্ম করতে চাইছেন সুনীল। সম্প্রতি রামনবমীর মিছিলে হেঁটেছিলেন তিনি। প্রণাম করে আশীর্বাদ নিয়েছিলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। ঠিক তার পরেরদিনই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী চালে তার জায়গা হয়ে গেল দলের নির্বাচনী কমিটিতে। রামনবমীর মিছিলে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন তিনি তৃণমূলের ওয়েটিং লিস্টে আছেন। কোথাও তো টিকিট কনফার্ম করাতে হবে, তাই অর্জুনের স্মরণাপন্ন হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গারুলিয়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে। ওই মিছিলে একসঙ্গে হাঁটতে দেখা যায় অর্জুন সিং এবং সুনীল সিংকে। শুধু তাই নয়, প্রকাশ্যে অর্জুনকে প্রণাম করে আশীর্বাদ নিতেও দেখা যায় সুনীলকে। এই দৃশ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা তাহলে কি আবার বিজেপির পথে হাঁটছেন সুনীল?

   

আরও দেখুনঃ মুর্শিদাবাদ দাঙ্গার নেপথ্যে মমতার অবদান নিয়ে বিস্ফোরক দিলীপ

কারণ, এই প্রথম নয়। অতীতেও রাজনৈতিক অবস্থান বদলের জন্য আলোচনায় এসেছেন সুনীল সিং। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে নোয়াপাড়া থেকে লড়েছিলেন, যদিও জয় পাননি। পরে ২০২২ সালে তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। কিন্তু সেই ফেরার পর থেকে দলীয় কাজে তাঁকে খুব বেশি সক্রিয় দেখা যায়নি এমন অভিযোগ দলের অন্দরেই ছিল।

তবে এই সমস্ত জল্পনার মধ্যেই নিজেদের নির্বাচনী চাল চালে তৃণমূল কংগ্রেস। মিছিলের পরের দিনই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটিতে সুনীল সিংয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এটি তৃণমূলের একটি কৌশল হতে পারে দলছুট হওয়ার সম্ভাবনা রুখতেই এই পদক্ষেপ।

তবে দলের তরফ থেকে নতুন দায়িত্ব পেলেও তা কতটা পূরণ করেন সুনীল তা সময়ই বলবে। কারণ এর আগেই একাধিকবার তৃণমূলে থাকলেও দলীয় কাজে তাকে বিশেষ সক্রিয় হতে দেখা যায়নি। তার উপর রামনবমীর মিছিলে হাঁটা এবং অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠতা তাকে বিজেপির টিকিট কনফার্ম করাবে কি না তা সময়ই বলবে।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google