ফুটবল ও ক্রিকেটের মেলবন্ধন আমরা আগেও দেখেছি। এবার এর স্বাক্ষী থাকল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের প্র্যাকটিস সেশন চলাকালীন সেখানে গেলেন ভারতের ফুটবল তারকা সুনীল ছেত্রী। অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁকে উপহার দিলেন দলের জার্সি।
আইপিএল ২০২৬ মরসুমটা ভালো যাচ্ছে না পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। গত চারটির মধ্যে শুধু মাত্র প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে জয় পেয়েছে রোহিতে শর্মারা। এককথায় ধুঁকছে দল।
এমতাবস্থায় মনোবল বাড়াতে গোটা দলের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রী।
আগামীকাল পাঞ্জাবের বিপক্ষে ঘরের মাঠেই খেলতে নামবে হার্দিক পান্ডিয়ার দল। তার আগে বুধবার চলছিল অনুশীলন। সেখানে অতিথি হিসেবে যোগ দেন সুনীল ছেত্রী।
তিনি সেখানে খেলোয়াড়দের সাথে বিভিন্ন মুহূর্ত কাটান, মত বিনিময় করেন এবং তাদের অনুশীলনের প্রস্তুতি দেখেন। সেখানে মুম্বাই অধিনায়ক হার্দিক ছেত্রীকে একটি অফিসিয়াল এমআই জার্সি উপহার দেন। সেই ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।




















