পেসমেকার বসিয়ে আপাতত সংকটমুক্ত কালীঘাটের কাকু

এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে। সোমবার প্যারোল শেষে জেলে ফেরার দিন তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় । এসএসকেএম সূত্রে জানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bail Granted to Sujaykrishna Bhadra in Alleged Recruitment Fraud Case

এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে। সোমবার প্যারোল শেষে জেলে ফেরার দিন তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় । এসএসকেএম সূত্রে জানা গেছে, কালীঘাটের কাকুর বুকে পেসমেকার বসানো রয়েছে। বুকে ব্যথার উপসর্গ নিয়ে সোমবার দুপুরে এসএসকেএমে কার্ডিওলজি বিভাগে যান তিনি।

শারীরিক পরীক্ষায় সুজয়কৃষ্ণের হৃদরোগজনিত সমস্যা ধরা পড়েনি। তাকে রাখা হয়েছে এমার্জেন্সি ওয়ার্ডে। হাসপাতাল সূত্রে খবর, ডিহাইড্রেশন এবং রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি।

   

উল্লেখ্য, সম্প্রতি মৃত্যু হয়েছে সুজয়কৃষ্ণের স্ত্রী বানী ভদ্রের। এরপর জামিনের আবেদন করলেও সুজয়কৃষ্ণকে জামিন দেওয়া হয়নি। স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার জন্য সংশোধনাগারের তরফে প্যারলে মুক্তি দেওয়া হয়। সেই প্যারোলের সময়সীমা ছিল ১৬ জুলাই পর্যন্ত। ১৭ তারিখ সংশোধনাগারে ফেরার কথা ছিল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google