রাজ্য সভাপতি পদে বড় পরিবর্তন তৃণমূলের, নতুন ঘরে ঢুকছেন ‘বিজেমুলী’ সুবল

দলবদলের পথে তৃণমূল কংগ্রেসের (TMC) উত্তরপূর্বের বড় নেতা (Subal Bhowmik) সুবল ভৌমিক। তিনি ফের বিজেপির পথে নাকি কংগ্রেসে ফিরছেন তা নিয়ে প্রবল চর্চা (Tripura) ত্রিপুরায়। পরপর ভোটে খড়কুঁটোর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দলবদলের পথে তৃণমূল কংগ্রেসের (TMC) উত্তরপূর্বের বড় নেতা (Subal Bhowmik) সুবল ভৌমিক। তিনি ফের বিজেপির পথে নাকি কংগ্রেসে ফিরছেন তা নিয়ে প্রবল চর্চা (Tripura) ত্রিপুরায়। পরপর ভোটে খড়কুঁটোর মতো উড়ে গেলেও এই বাংলাভাষী প্রধান রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে জয়ের আশায় মশগুল তৃণমূল নেতারা।

ত্রিপুরার রাজনীতিতে সুবল ভৌমিক বর্নিল চরিত্র। কংগ্রেস থেকে বিজেপিতে যান তিনি। পরে ফিরে আসেন কংগ্রেসে। গত বছরে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এবার এ দল থেকেও বিদায় নিলেন। তাঁর আরও একবার বিজেপি যোগের জল্পনা তীব্র হয়েছে। শুধুমাত্র বিজেপি যোগদান নয়। তাঁর কংগ্রেসে যোগদান নিয়েও আলোচনা হচ্ছে।

   

ত্রিপুরায় গত বিধানসভা ভোটে বামফ্রন্ট সরকার পরাজিত হয়। ক্ষমতায় আসে বিজেপি জোট। বিজেপির গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুবল ভৌমিক। তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রবল সমালোচনা করে তিনি বিজেপি ছেড়ে দেওয়ার পর তীব্র রাজনৈতিক আলোচনা হয়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি। বর্তমান মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। এর পরেই সুবলবাবু তৃণমূল ত্যাগ করলেন।

আগামী ২৮ এবং ২৯ তারিখ ত্রিপুরা সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার আগেই বিরাট বদল হয়েছে ত্রিপুরা তৃণমূলে। রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুবল ভৌমিককে। আগামী সভাপতি কে হবেন ঠিক করবেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা দেব।

এদিকে বিজেপি ছেড়ে সুদীপ রায় বর্মনের কংগ্রেসে যোগদান ও ফের বিধায়ক হওয়ার পর রাজ্যে কংগ্রেস চাঙ্গা। সুদীপ রায় বর্মনের সঙ্গে সুবল ভৌমিকের সখ্যতা নিয়েও আলোচনা কম হচ্ছে না। মনে করা হচ্ছে তিনি ফের কংগ্রেসে যোগদান করতেও পারেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google