বরানগর (Baranagar) বনহুগলীতে প্রতিবন্ধী হাসপাতালে হোস্টেলে এক ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল৷ ছাত্রদের অভিযোগ, হাসপাতালে কোনরকম কোন ইমার্জেন্সি ব্যবস্থা নেই৷ আর সেই কারণেই কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় প্রিয়রঞ্জন সিং নামে এক ছাত্রের৷ হাসপাতালের গেট বন্ধ রেখে পরিষেবা বন্ধ রেখে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছেন ছাত্র-ছাত্রীরা। বরানগরে থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।
প্রতিবন্ধী হাসপাতালের হোস্টেলে ছাত্র মৃত্যুর জেরে উত্তেজনা

Published:


Kolkata24x7 Team
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

















