East Bengal vs Odisha FC : বরাবর লোবেরার বাধা হয়েছেন কুয়াদ্রাত, ইস্টবেঙ্গলের সামনে খেলা ঘোরানোর সুযোগ আজ

প্রতিযোগিতার চার মরসুম পরেও ইস্টবেঙ্গল এফসি আইএসএলে পরপর জয়ের রেকর্ড করতে পারেনি। যদিও তাদের সাম্প্রতিক ফর্মও খুব একটা উত্সাহজনক নয়। এবারের মরসুমে নিজেদের নামের প্রতি সুবিচার করতে হলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
east bengal vs odisha fc

প্রতিযোগিতার চার মরসুম পরেও ইস্টবেঙ্গল এফসি আইএসএলে পরপর জয়ের রেকর্ড করতে পারেনি। যদিও তাদের সাম্প্রতিক ফর্মও খুব একটা উত্সাহজনক নয়। এবারের মরসুমে নিজেদের নামের প্রতি সুবিচার করতে হলে ওড়িশা এফসির বিরুদ্ধে (East Bengal vs Odisha FC) ম্যাচে ভালো ফলাফল করতেই হবে তাদের।

এই মরসুমে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় শক্তি হল দলের ফ্রন্টলাইন। ভারতীয় জুটি নন্দকুমার শেখর এবং নাওরেম মহেশ সিং ইস্টবেঙ্গলের আক্রমণভাগের অন্যতম দুই চালিকা শক্তি। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা চলতি মরসুমেও গোল করে ইস্টবেঙ্গলকে জিতিয়েছেন একাধিক ম্যাচ।

   

পরিসংখ্যান অনুযায়ী, হেড কোচ কার্লেস কুয়াদ্রাত ওড়িশা এফসির বর্তমান কোচ সের্জিও লোবেরার বিরুদ্ধে চারটি ম্যাচ জিতেছেন, যা আইএসএলে কোনও ট্যাকটিশিয়ানের বিরুদ্ধে তাঁর রেকর্ড সর্বোচ্চ। একইভাবে, লোবেরা কুয়াদ্রাতের বিপক্ষে প্রতি ম্যাচে গড়ে দুই পয়েন্ট পেয়েছেন। প্রতিযোগিতায় কমপক্ষে দু’বার মুখোমুখি হওয়া কোনও কোচের বিরুদ্ধে এটি তাঁর সর্বোচ্চ পরিসংখ্যান। সব দিক থেকে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচ আসলে সেয়ানে সেয়ানে টক্কর।

 

“প্রতিটি ম্যাচই ফাইনালের মতো”, ওড়িশা এফসি-র কোচ সার্জিও লোবেরা ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে বলেছেন, “যখন দলের ছয়টি ম্যাচ বাকি আছে, তখন প্রতিটি ম্যাচ এবং প্রতিটি তিন পয়েন্ট দলের জন্য গুরুত্বপূর্ণ।”

ইস্টবেঙ্গল এফসি-র সহকারী কোচ দিমাস দেলগাদো ম্যাচের আগে বলেছেন, “ওড়িশা এফসি যেভাবে খেলছে, তাদের যে স্টাইল রয়েছে সে ব্যাপারে তারা অবগত। এবং আমাদের বিরুদ্ধেও তারা নিজেদের সেরাটা দিতে চাইবে। আমরাও জমি ছাড়বো না। কঠিন করে তুলবো ওড়িশা এফসির পয়েন্ট জয়ের পথ।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google