কর্মী নিয়োগ করছে SBI, রইল বিশেষ তথ্য

চাকরির জগতে নতুন দিশা দেখাতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেখানে পরীক্ষা ছাড়াই দেওয়া হবে চাকরির সুযোগ। বহুদিন ধরে চাকরির সন্ধানে থাকা চাকরি প্রার্থীদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
SBI

চাকরির জগতে নতুন দিশা দেখাতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেখানে পরীক্ষা ছাড়াই দেওয়া হবে চাকরির সুযোগ। বহুদিন ধরে চাকরির সন্ধানে থাকা চাকরি প্রার্থীদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর।

ইয়ুথ ফর ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে এসবিআই ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে। স্টেট ব্যাংক গত ১৩ বছর ধরে এই প্রোগ্রামটি পরিচালনা করে আসছে। তাদের মাধ্যমেই হবে নিয়োগ। সম্পূর্ন বিষয়টি গ্রামের মানুষের কথা ভেবেই করা হয়েছে । কারণ দেশের বহু গ্রামের বাসিন্দারা অনেক ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছেন। তাদের উন্নয়নের লক্ষ্যেই এই ধরনের প্রোগ্রাম। সমস্ত তথ্য পেতে লগইন করতে হবে এসবিআই এর ওয়েব পেজ এ।

   

প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ইন্টার্নশিপ চলবে ১৩ মাস। যেসব প্রার্থীদের এখানে বাছাই করা হবে তাদের প্রতি মাসে ১৫০০০ টাকা ভাতা ও ১০০০ টাকা যাতায়াত খরচ দেওয়া হবে। এছাড়াও বিনামূল্যে থাকা-খাওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।

পাশাপাশি থাকছে একটি সার্টিফিকেট ও এককালীন ৭০ হাজার টাকা। ২১ থেকে ৩০ বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারেন। যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণরা আবেদনের যোগ্য। ইচ্ছুক প্রার্থীদের যাবতীয় তথ্য পাঠাতে হবে নির্দিষ্ট ইমেইল আইডিতে। তারপর তাদের ডাকা হবে ইন্টারভিউ রাউন্ডে। আবেদনের শেষ তারিখের ব্যাপারে বিশেষ কোনো উল্লেখ নেই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google