SSC Scam: মঙ্গলের রাতে নয়, সিবিআই হাজিরায় পরে আসবেন মন্ত্রী পরেশ আধিকারী

সিবিআই জেরার সামনে হাজিরা মঙ্গলবার রাতে হবে না শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Chandra Adhikari)। তিনি কলকাতার বাইরে। জানা গিয়েছে কন্যা অঙ্কিতাকে নিয়ে মঙ্গলবার রাতে তিনি কলকাতা আসার ...

By Rana Das

Published:

Follow Us
Ssc scam: minister Paresh chandra Adhikari facing big problem

সিবিআই জেরার সামনে হাজিরা মঙ্গলবার রাতে হবে না শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Chandra Adhikari)। তিনি কলকাতার বাইরে। জানা গিয়েছে কন্যা অঙ্কিতাকে নিয়ে মঙ্গলবার রাতে তিনি কলকাতা আসার জন্য রওনা দিয়েছেন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে।

এএসসি চাকরির দুর্নীতির (SSC Scam) অভিযোগে বিপাকে পড়েছেন মমতা সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। আদালতের নির্দেশে তাঁকে জেরা করবে সিবিআই। মঙ্গলবার রাত ৮টা নাগাদ তাঁকে জেরা করার কথা ছিল। কিন্তু পরেশ অধিকারী ছিলেন উত্তরবঙ্গে।

   

সিবিআই জেরায় উপস্থিত হতে সোমবার রাতে তিনি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতা যাওয়ার ট্রেন ধরেন। সেখানে তিনি বলেন, অভিযোগের বিষয়ে যা বলবার আইনজীবীদের সঙ্গে আলোচনার পর বলব। আজ রাতে কোনওভাবেই কলকাতায় যাওয়া সম্ভব নয়।

শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়েকে চাকরিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই জেরার নির্দেশ ঘিরে সরগরম পরিস্থিতি। একাদশ-দ্বাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অভিযোগ, অঙ্কিতা অধিকারী পেয়েছিলেন ৬১ নম্বর। মামলাকারী ববিতার প্রাপ্ত নম্বর ৭৭। কিন্তু তিনি কেন চাকরি পেলেন না। সেখান থেকেই প্রশ্ন ওঠে। সেইসঙ্গে ব্বিতার পার্সোনালিটি টেস্টের নম্বর ৮ হলেও অঙ্কিতার কোনও তথ্য নেই। এখান থেকে স্পষ্ট হয়ে যায় নিয়োগে দুর্নীতি হয়েছে।

অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে প্রথমের দিকে নাম ছিল মামলাকারীর। কিন্তু পরে নিয়োগপত্রে দেখা যায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম প্রথম স্থানে রয়েছে। পরে মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষক পদে রয়েছেন অঙ্কিতা। আদালতের পর্যবেক্ষন, প্রভাব খাটিয়ে মন্ত্রীর মেয়ের নিয়োগ হয়েছে।

আদালতের তরফে আরও জানানো হয়েছে, এই নির্দেশের পরেই সিবিআইয়ের আধিকারিকরা একটি তদন্তকারী দল গঠন করবে। কোথায় কোথায় দুর্নীতি হয়েছে অর্থাৎ দুর্নীতির শিকড় কতদুর অবধি গড়িয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করবে।

পরেশ অধিকারীকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে সুপারিশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির বক্তব্য, এটা আদালতের কোনও নির্দেশ নয়। যাতে মন্ত্রিসভায় স্বচ্ছতা থাকে সেজন্য রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করছেন তিনি।
বিচারপতি আরও বলেন, অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করলেই দুর্নীতি শেষ হয়ে যাবে এমনটা ভাবার প্রয়োজন নেই। দুর্নীতি অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল। সেই কারণে অঙ্কিতার মতো প্রার্থীরা চাকরী পেয়েছে। কলকাতা হাইকোর্টের ধারণা প্রভাবশালী ব্যক্তিদের হাত রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google