লুকিয়ে পরকীয়া!! বলিউডের এই নায়কদের সঙ্গে গোপনে রাত কাটিয়েছেন শ্রীদেবী

আশির দশকে বলিউডের (Bollywood) অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীদেবী (Sridevi)। মাত্র ৪ বছর বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে অভিনয় জগতে অভিষেক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sridevi secretly spent the night with this Bollywood actress

আশির দশকে বলিউডের (Bollywood) অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীদেবী (Sridevi)। মাত্র ৪ বছর বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে অভিনয় জগতে অভিষেক তাঁর। এরপর আস্তে আস্তে বলিউডে প্রবেশ করেন তিনি। অভিনয়ে সুদক্ষতার কারণে বলিউডে নজর করা সাফল্যের জায়গা তৈরি করেন তিনি। তবে বি-টাউনে কান পাতলে আজও তাঁর প্রেম জীবন নিয়ে একাধিক গুঞ্জন শোনা যায়। শোনা যায় শ্রীদেবী নাকি একসময় জড়িয়ে ছিলেন একাধিক প্রেম সম্পর্কে।

শ্রীদেবী-কামাল হোসেন:
শ্রীদেবীর সঙ্গে অন স্ক্রিন কামাল হোসেনের কেমিস্ট্রি ছিল সকলেরই বেশ পছন্দের। তবে তাদের এই কেমিস্ট্রি কিন্তু পর্দাতেই সীমাবদ্ধ ছিল না। পর্দার ওপারেও তাদের কেমিস্ট্রি নিয়ে বেশ চর্চা চলত। শুটিং সেট থেকে মাঝেমধ্যেই উধাও হয়ে যেতেন এই দুই জুটি। একপ্রকার লোক চক্ষুর আড়ালেই তাদের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন দুজনে। কিন্তু এরপর হঠাৎই বিচ্ছেদ হয় তাদের।

   

শ্রীদেবী-মিঠুন:
মিঠুন আর শ্রীদেবী জুটি বলিউডের সেরা জুটির মধ্যে অন্যতম। পর্দার বাইরেও এই জুটিকে নিয়ে একাধিক জল্পনা চলতো। এমনকি শোনা যায় গোপনে শ্রীদেবীকে নাকি বিয়েও করেছিলেন মিঠুন। কিন্তু একথা দুজনের কেউই কখনোই স্বীকার করেননি। মিঠুন আগেই যোগিতা বালিকে বিবাহ করেছিলেন। তবে শ্রীদেবী জানিয়েছিলেন, তিনি মিঠুনের প্রথম বিবাহ সম্পর্কে অবগত ছিলেন না।

শ্রীদেবী-জিতেন্দ্র:
বলিউডের জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্রর সাথেও একসময় শ্রীদেবীর নাম জড়িয়েছিল। শোনা যায় শুটিং এর সময় তারা হোটেলের একই রুমে থাকতেন। তাদের সম্পর্ক নিয়ে একাধিক গুঞ্জন থাকলেও শ্রীদেবী কখনোই তাদের এই সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু জিতেন্দ্র তাদের সম্পর্কে কথা স্বীকার করেছিলেন সংবাদ মাধ্যমে।

শ্রীদেবী-বনি কাপুর:
একসময় শ্রীদেবীর জীবনে আসেন বনি কাপুর। সেসময় অর্থ সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন শ্রীদেবী। কিন্তু বনি কাপুর তার পাশে ছিলেন সর্বক্ষণ। এর মধ্যেই শ্রীদেবী প্রেগন্যান্ট হয়ে যান,যার ফলে বনি কাপুর তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিবাহ করেন। তারপর দুই কন্যা অর্থাৎ জাহ্নবী কাপুর আর খুশি কাপুরকে নিয়ে বনি কাপুরের সঙ্গে সুখে সংসার করেছেন অভিনেত্রী। তবে হঠাৎই ২০১৮ সালে পরলোক গমন করেন অভিনেত্রী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google