Sri Lanka Crisis: জনতার ভয়ে জাহাজে লুকিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া, ভারতে আসছেন?

জাহাজে চেপে পালিয়েছেন শ্রীলংকার (Sri Lanka Crisis) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, এমন সংবাদ হু হু করে ছড়িয়ে পড়ল ছোট্ট দেশটিতে। এতে আরও ক্ষিপ্ত লংকাবাসী। যদিও এই সংবাদটি নিয়ে বিভ্রান্তি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

জাহাজে চেপে পালিয়েছেন শ্রীলংকার (Sri Lanka Crisis) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, এমন সংবাদ হু হু করে ছড়িয়ে পড়ল ছোট্ট দেশটিতে। এতে আরও ক্ষিপ্ত লংকাবাসী। যদিও এই সংবাদটি নিয়ে বিভ্রান্তি আছে। লন্ডনের মিরর সংবাদপত্রের ওয়েব সংস্করণের খবর, জনতার ভয়ে বিশেষ একটি জাহাজে বিরাট সুটকেস নিয়ে চেপেছেন গোতাবায়া। এই জাহাজটি শ্রীলংকা নৌ বাহিনীর।

এর আগে বিক্ষোভের সময় মাহিন্দা রাজাপাকসে পালিয়েছিলেন। এবার প্রেসিডেন্ট পালালেন। তিনি কি ভারত মহাসাগরের পক প্রণালী পার করে তামিলনাডুর উপকূলে আসছেন? উঠছে এই প্রশ্ন। শ্রীলংকা থেকে সমুদ্র পথে সবথেকে নিকট প্রতিবেশি দেশ ভারত।

   

তীব্র আর্থিক সংকটে বিপর্যল্ত শ্রীলংকা জুড়ে কোনও প্রশাসন নেই। রোজগারহীন, ওষুধ, খাদ্য, জ্বালানীশূন্য হওয়ায় বিক্ষোভ চলছেই। শনিবার বিক্ষুব্ধ জনতা দখল করে নেয় প্রেসিডেন্ট ভবন।

দ্বীপরাষ্ট্রে জনতার রোষ এমনই যে সেনাবাহিনী পর্যন্ত গুটিয়ে গেছে। যদিও নাম কা ওয়াস্তে কারফিউ জারি আছে। গোপন আস্তানায় চলে গেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাগ সংস্থার টুইটে দেখা যাচ্ছে, শ্রীলংকার প্রেসিডেন্ট ভবনে অগুন্তি জনতা বন্যার স্রোতের মতো ঢুকছে।

এএফপি জানাচ্ছে, তীব্র আর্থিক সংকটে ধুঁকছে শ্রীলংকা। জনরোষ আগের থেকে আরও বাড়ছে। বিবিসির খবর, জ্বালানি অমিল। এমন আর্থক  সংকটে স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি শ্রীলংকার। সংকট নিরসনে ব্যর্থ সরকার। দ্বীপরাষ্ট্রে উত্তাল বিক্ষোভ। সেই বিক্ষোভ ঠেকাতে রাজধানী কলম্বোয় জারি করা হয়েছে কারফিউ।

অভিযোগ, প্রেসিডেন্ট ও পূর্বতন প্রধানমন্ত্রী রাজপাকসে পরিবারের সবাই ক্ষমতা এমন কুক্ষিগত করেছেন যে দেশটির অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি নিয়ে তাদের কোনও চিন্তা ছিল না। এর আগে মাহিন্দা রাজপাকসে পালিয়ে বাঁচেন। পরে প্রধানমন্ত্রী হন রনিল বিক্রমাসিংহে। এবার হামলার ভয়ে পালিয়েছেন প্রেসিডেন্ট নিজেই।

লংকা টাইমস সহ অন্যান্য শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের খবর, প্রবল বিক্ষোভ চলছে। ভঙ্গুর অর্থনীতি এবং জ্বালানির তীব্র সংকটে জনতার ক্ষোভ এমনই যে তা সামাল দেওয়া কঠিন। কেউ শ্রীলংকাকে ধার দিতে চাইছে না। অভিযোগ, বছরের পর বছর রাজাপাকসে পকিবার দেশের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলেছে। তার ফল এই ভয়াবহ পরিস্থিতি। বিক্ষোভ বাড়ছে আরও। হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের বাসভবন ঘিরতে যাচ্ছিলেন। পরিস্থিতি বুঝে পালান গোতাবায়া রাজাপাকসে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google