পঞ্জাবকে টপকে শীর্ষে হায়দরাবাদ, ব্যর্থ কনোলির শতরান

২৩৫ রানের পাহাড় গড়ে দাপুটে জয় হায়দরাবাদের। কনোলির দুরন্ত সেঞ্চুরিও পঞ্জাবকে টানা তৃতীয় হার থেকে বাঁচাতে পারল না।

By Sandipa Nandy

Published:

Follow Us
srh-beat-pbks-kupor-connolly-century-ipl-2026-top-of-table

Kolkata, May 6: পরপর তিন ম্যাচে হার পঞ্জাবের। আজ আইপিএল ২০২৬-এর ৪৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। শেষ দুই ম্যাচের মতো আজকের ম্যাচটিও হেরে গিয়েছে পঞ্জাব। হায়দরাবাদ ঘরের মাঠে ৩৩ রানের ব্যবধানে ম্যাচটি জিতেছে। এর সাথে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্জাবকে টপকে শীর্ষে পৌঁছে গিয়েছে কমলা শিবির।

এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার। আজও ব্যাটিংয়ে রানের ধারা অব্যাহত রাখে সানরাইজার্স-এর ব্যাটাররা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ রান করেন হেনরিক ক্লাসেন (৬৯)। ঈশান কিশানের ৩২ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসটি ছিল প্রশংসনীয়। এছাড়া অবদান রাখেন অভিষেক শর্মা (৩৫), ট্রাভিস হেড (৩৮), নীতীশ কুমার রেড্ডি (২৯)।

   

জবাবে রান তাড়া করতে নেমে, পঞ্জাব ইনিংসে একটি শতরানের ব্যাটিং থাকলেও ম্যাচটি জিততে পারেনি পঞ্জাব। এই হারের পিছনে রয়েছে অন্যান্য ব্যাটারদের ব্যর্থতা। আজ কুপার কনোলি ৫৯ বলে ১০৭ রানের (নটআউট) একটি দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু সতীর্থদের সঙ্গ না থাকায় কোনো কাজে লাগেনি তাঁর এই সেঞ্চুরি। হায়দরাবাদের বোলারদের সামনে কনোলি ছাড়া পঞ্জাবের কোনো ব্যাটার বেশিক্ষণ টিকতে পারেননি।

আজ পঞ্জাব শিবিরের দুর্বল বোলিং চোখে পড়ে। মাত্র ১টি করে উইকেট নেন অর্শদীপ সিং, লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহাল, বিজয়কুমার ভিশক। মার্কো জানসেন আজ শুধু উকেটহীন থাকেননি, অনেক রান খরুচে বোলার হিসেবে প্রমাণিত হয়েছেন।

পক্ষান্তরে, একটি দুর্দান্ত বোলিং ইনিংস উপহার দিয়েছে হায়দরাবাদের বোলাররা। ২টি করে উইকেট শিকার করেন অধিনায়ক প্যাট কামিন্স, শিবাং কুমার। এছাড়া ১টি করে উইকেট নেন ঈশান মালিঙ্গা, নীতীশ কুমার রেড্ডি, সাকিব হুসেন।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google