চেন্নাইয়িন ছেড়ে এই ফুটবল ক্লাবে যোগদান করতে চলেছেন জর্ডান

বিগত কয়েক মরসুম ধরেই ছন্দে নেই চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি ওয়েন কোয়েলের ছেলেদের ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Chennaiyin FC sign jordan wilmar gil

বিগত কয়েক মরসুম ধরেই ছন্দে নেই চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি ওয়েন কোয়েলের ছেলেদের পক্ষে। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। তা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। এই হতাশা ভুলে এবারের কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল বড় ব্যবধানের পরিপ্রেক্ষিতে।

   

তবে এই সমস্ত কিছু ভুলে অনেক আগে থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে দক্ষিণের এই আইএসএল জয়ীরা। সেক্ষেত্রে বেশকিছু বদল দেখা যেতে চলেছে দলের অন্দরে। আক্রমণভাগের পাশাপাশি বদল ঘটানো হতে পারে মাঝমাঠের বেশকিছু ফুটবলারদের। সেক্ষেত্রে এবার বিভিন্ন মাধ্যমের তরফে ব্যাপকভাবে উঠে আসছে একাধিক বিদেশি ফুটবলারদের নাম। আসলে দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তির বৃদ্ধি করার পাশাপাশি টুর্নামেন্টে প্রভাব বিস্তারকারী কয়েকজন ফুটবলারদের দিকেও নজর ছিল দক্ষিণের এই দলের।

তাঁদের সঙ্গে চুক্তি করতে মরিয়া আইএসএল জয়ী এই দল। পাশাপাশি একাধিক প্রভাবশালী ফুটবলারদের রিলিজ করে দেওয়ার কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। যাদের মধ্যে ছিলেন কলম্বিয়ান ফরোয়ার্ড উইলমার জর্ডান গিল। শেষ সিজনে দক্ষিণের এই ফুটবল দলের জার্সিতে খেলেছিলেন প্রায় ২৩ টি ম্যাচ যার মধ্যে করেছেন ১০ টি গোল। কিন্তু তাঁর পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি নয় অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাব। সেজন্য তাঁকে রিলিজ করে দেওয়ার পরিকল্পনা ছিল আগে থেকেই। শোনা যাচ্ছিল এবার ভারত ছেড়ে বিদেশের এক ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি।

সেটাই হতে চলেছে এবার। সব ঠিকঠাক থাকলে এক বছরের চুক্তিতে হুন্ডুরাসের ফুটবল ক্লাব এফসি মোটাগুয়ার সঙ্গে যুক্ত হচ্ছেন এই তারকা। নতুন দলে নিজেকেকতটা মানিয়ে নিতে পারেন এবং সেটাই দেখার বিষয়।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google