কোথায় দেখানো হবে ভারতীয় ফুটবল দলের ম্যাচ?

India vs Thailand football match: হাতে মাত্র একটা দিন। তারপরেই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। যেখানে তাঁদের লড়াই করতে হবে থাইল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচের কয়েকদিন ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Where to Watch India vs Thailand Football Match

India vs Thailand football match: হাতে মাত্র একটা দিন। তারপরেই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। যেখানে তাঁদের লড়াই করতে হবে থাইল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচের কয়েকদিন পরেই রয়েছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে লড়াই করতে হবে হংকংয়ে সঙ্গে। বছর কয়েক আগে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এই দলের বিপক্ষে বড় ব্যবধানে জয় আসলেও অ্যাওয়ে ম্যাচে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন মানোলো মার্কুয়েজ। তার মধ্যেই গত এপ্রিলে শেষ হয়েছে ক্লাব ফুটবল মরসুম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকটি দলের থেকেই ফুটবলারদের নির্বাচিত করে সপ্তাহ কয়েক আগে থেকেই কলকাতার বুকে প্রস্তুতি শিবির শুরু করেছিলেন কোচ। তবে শুধুমাত্র বল পায়ে অনুশীলন নয়।

থাইল্যান্ড উড়ে যাওয়ার আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় ফুটবল দলের। যার মধ্যে ছিল বাংলার সন্তোষ জয়ী ফুটবল দলের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার জেলা দল। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। গত মাসের শেষের দিকে রাজারহাটের সেন্টার ফর এক্সিলেন্সের বুকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে একটি গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল জাতীয় দল। তবে জয় আসলেও ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে উঠে আসতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। সেই সমস্ত কিছু সঙ্গে নিয়েই পরবর্তীতে জেলা দলের সঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামে সুনীল ব্রিগেড।

   

সম্পূর্ণ সময় শেষে তিনটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা।‌ প্রথমেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর গোল নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সতীর্থদের। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যথেষ্ট প্রভাব বিস্তার করতে শুরু করেছিল মনিপুরের দুই তারকা ফুটবলার। উদান্তা সিং এবং চিংলেসানা সিং। বলাবাহুল্য, এই দুই ফুটবলারের দৌলতেই আরো দুটি গোল তুলে নেয় ব্লু-টাইগার্স। শেষ পর্যন্ত সেই তিন গোলেই আসে জয়। এবার বিদেশের মাটিতে জয় ছিনিয়ে আনাই প্রধান লক্ষ্য সকলের।

কিন্তু কোথায় দেখানো হবে এই দুই ম্যাচ ? সেই নিয়েই উঠে আসলো নয়া তথ্য। যতদূর খবর, নির্দিষ্ট সাবস্ক্রিপশনের মধ্যে দিয়ে ফ্যান কোডে ম্যাচ দেখতে পারবেন সমর্থকরা। আগামী ৪ঠা জুন থাইল্যান্ডের সঙ্গে ফ্রেন্ডলী ম্যাচ খেলতে নামবে ভারত। তারপর ১০ই জুন হংকংয়ের সঙ্গে এএফসির গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে শুধুমাত্র এই দুই ম্যাচ নয় আগামী ১৮ই নভেম্বর বাংলাদেশের সঙ্গে খেলবে ভারত। সেই ম্যাচ ও দেখানো হবে ফ্যান কোডে।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google