Virat-Anushka: বিরাট অনুষ্কার নতুন বাড়ির দাম জানেন! শুনলে চমকে উঠবেন

দীপিকা ও রণবীরের পর এবার বিরাট ও অনুষ্কার (Virat-Anushka) বাড়ির দাম শুনলে চমকে উঠবে সাধারণ মানুষ। কিছুদিন আগেই দীপিকা ও রণবীর তাদের নতুন বাড়ি কিনে সেখানে গৃহ প্রবেশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দীপিকা ও রণবীরের পর এবার বিরাট ও অনুষ্কার (Virat-Anushka) বাড়ির দাম শুনলে চমকে উঠবে সাধারণ মানুষ। কিছুদিন আগেই দীপিকা ও রণবীর তাদের নতুন বাড়ি কিনে সেখানে গৃহ প্রবেশ করেছেন। এবার সামনে আসছে অনুষ্কা এবং বিরাটের নতুন বাড়ি কেনার খবর। প্রসঙ্গত এই সময় বিরাট কোহলি ব্যস্ত তার এশিয়া কাপের সফর নিয়ে। উল্টোদিকে অনুষ্কা ব্যস্ত তার ‘চকদাহ এক্সপ্রেসের’ শুটিংয়ে। ব্যস্ততার মাঝে তারা আলিবাগে একটি বাংলো কিনেছেন । গণেশ চতুর্থীর শুভ দিনে নিজের বাংলো কিনেছেন নায়িকা।

জিরাদ নামক গ্রামের কাছে ৮ একর জমির উপর গড়ে উঠেছে বিরুস্কার নতুন বাড়ি। এটির দাম ১৯.২৪ কোটি টাকা। এখনো পর্যন্ত ১.১৫ কোটি টাকা তারা জমা করে দিয়েছে। যেহেতু অনুষ্কা এবং বিরাট দুজনই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সেই জন্য তার ভাই বিকাশ কোহলি নতুন বাড়ির সব লেনদেন করছেন। ৩.৩৫ লক্ষ টাকা কর হিসাবে এরই মধ্যে জমাও দিয়েছেন তাঁরা।

   

আগের মাসে জন্মাষ্টমীর দিন আলিবাগে দীপিকা এবং রণবীর নিজেদের নতুন বাড়িতে ধুমধাম করে গৃহপ্রবেশ করেছে। সেই বাড়ির দাম ছিল ২০ কোটি টাকা। শাহরুখ খান, সালমান খানের মতো আরো অনেক বলিউডের বড় তারকাদের বাড়ি রয়েছে এই আলিবাগে। এবার সেই খাতাতেই নাম লেখাতে চলেছে অনুষ্কা এবং বিরাট।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।