দ্রুততম ৪০০ বৈভবের, পিছনে ফেললেন অভিষেক-রাসেলকে

Vaibhav Suryavanshi মাত্র ১৬৭ বলে ৪০০ রান, ভেঙে দিলেন Andre Russell ও Abhishek Sharma-র রেকর্ড, IPL 2026-এ নজর কাড়লেন তরুণ

By Sandipa Nandy

Published:

Follow Us
Vaibhav Suryavanshi

Kolkata, April 29: আইপিএল ২০২৬-এ নিজের অনবদ্য পারফরম্যান্সে তাক লাগিয়ে দিচ্ছেন ১৫ বছরের বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে এখনো পর্যন্ত বেশ কয়েকটি ঝড়ো ইনিংস খেলে সকলের নজরে এসেছেন এই তরুণ। এবার তিনি একই মরসুমে দ্রুততম ৪০০ রান করে ছুঁলেন নতুন মাইল ফলক।

গতকাল পঞ্জাব কিংসের বিপক্ষে ১৬ বলে ৪৩ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। এদিন তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি। এই ইনিংসের সাথে সাথে আইপিএল ২০২৬ -এ ৪০০ রান পূরণ করলেন বিহারের এই তরুণ ব্যাটসম্যান। এই মাইল ফলক স্পর্শ করলেন মাত্র ১৬৭ বলে।

   

পাশাপাশি এই তালিকায় টপকে গেলেন অভিষেক শর্মা, আন্দ্রে রাসেল-কে। আইপিএল ২০২৪ মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা ১৯৫ বলে ৪০০ রান করেছিলেন। তবে এই তালিকায় এত দিন শীর্ষে ছিলেন আন্দ্রে রাসেল। তিনি ২০১৯ সালে ১৮৮ বলে এই রেকর্ড গড়েছিলেন। এদিন বৈভব তাঁদের সকলকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন।

আইপিএলের এক মরসুমে দ্রুততম ৪০০ রান সংগ্রাহক পাঁচ ক্রিকেটার:

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google