অলিম্পিকে অংশ নেওয়া প্রেমিকার গায়ে আগুন ধরিয়ে দিলেন প্রেমিক

এমনটা বোধ হয় দুস্বপ্নেও ভাবতে পারেননি রেবেকা চেপতেগুই (Rebecca Cheptegei)। গত মাসে প্যারিস অলিম্পিকের ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি। সোমবার তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন তাঁর প্রেমিক। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rebecca Cheptegei

এমনটা বোধ হয় দুস্বপ্নেও ভাবতে পারেননি রেবেকা চেপতেগুই (Rebecca Cheptegei)। গত মাসে প্যারিস অলিম্পিকের ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি। সোমবার তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন তাঁর প্রেমিক। ৩৩ বছরের রেবেকার শরীরের প্রায় ৭৫ শতাংশই পুড়ে গেছে প্রেমিক ডিকসন এনডিয়েমার (Dickson Ndiema) দেওয়া আগুনে। তবে এই মুহূর্তে সংকটাপন্ন অবস্থায় কেনিয়ার এলডোরেটেরের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন রেবেকা। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এখন দিন কাটছে তাঁর।

গত প্যারিস অলিম্পিকের ম্যারাথনেও অংশ নিয়েছিলেন এই উগান্ডার তারকা। ৪৪তম হয়েছিলেন সেখানে। তবে বাড়ি উগান্ডায় হলেও অনুশীলনের জন্য প্রতিবেশী দেশ কেনিয়াতে থাকেন ৩৩ বছর বয়সী এই অ্যাথলেট। তবে অলিম্পিক শেষে আবার কেনিয়া ফিরে এসেছিলেন রেবেকা। উগান্ডার এক সংবাদমাধমের খবর অনুসারে সোমবার কেনিয়ার বাড়িতে রেবেকার প্রেমিক ডিকসন এনডিয়েমা পেট্রল ঢেলে আগুন দেন তাঁর শরীরে। তবে তাদের মধ্যে কোন বচসা ছিল কি না তার উত্তর এখনই খুঁজে পাননি কেনিয়ার পুলিশ অধিকারিরকরা।

   

কেনিয়ার ট্রান্স এনজোইয়া কাউন্টির পুলিশ কমান্ডার জেরেমিয়াহ ওলে কসিয়ম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচ লিটারের পেট্রোল ক্যান পেয়েছেন তারা। তবে তার প্রেমিক ডিকসন এনডিয়েমাও ওই ঘটনায় আগুনে পুড়ে আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে দেশলাই জ্বালানোর সময় শরীরে আগুন লাগে তাঁর।

Nithya Sre Sivan: প্যারিসে পদক জিতলেন দরিদ্র কৃষক ঘরের কন্যা

আগুনলাগার পর প্রায় অর্ধনগ্ন অবস্থায় রেবেকাকে (Rebecca Cheptegei) দ্রুত হাসপাতালে নিয়ে যান তার পরিচারিকারা। তবে এই মুহূর্তে তার অবস্থা সংকটজনক বলেই আশঙ্কা করছেন ডাক্তাররা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google