গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ মুখোমুখি হয়েছিল আতলেতিকো মাদ্রিদ-বার্সেলোনা, পিএসজি- লিভারপুল। একদিকে ঘরের মাঠে ২-০ ব্যবধানে মাদ্রিদ হারালো বার্সেলোনাকে এবং অন্যদিকে ঘরের মাঠেই ২-০ ব্যবধানে লিভারপুলকে পরাস্ত করল পিএসজি।
স্পটিফাই ক্যাম্প ন্যু-তে আতলেতিকো মাদ্রিদ বনাম বার্সেলোনার এই লড়াই ৪৩তম মিনিটে এক নতুন মোড় নেয়। বার্সেলোনার দুর্বলতার সুযোগ কাজে লাগান হুলিয়ান আলভারেজ। ২৫ গজ দূর থেকে পাওয়া ফ্রি-কিকটি বাঁকিয়ে টপ কর্নারে পাঠিয়ে দেন। আর আতলেতিকোর স্কোরবোর্ডে যুক্ত হয় ম্যাচের প্রথম গোল। এরপর ৭০তম মিনিটে আলেকজান্ডার সোরলথ এই ব্যবধান দ্বিগুণ করেন। এটিই হয়ে যায় জয়নির্ধারক গোল।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আরেকটি ম্যাচে প্যারিসে, লিভারপুলকে পুরোপুরি পরাস্ত করে পিএসজি। ম্যাচ শুরুর ১১ মিনিটে স্দেসিরে দুয়ের নেওয়া শট প্রতিহত হয়ে গোলরক্ষক জর্জি মামারদাশভিলির মাথার উপর দিয়ে জালে জড়ায়। ১ গোলে এগিয়ে যায় পিএসজি। লিভারপুল সুযোগ তৈরি করতে হিমশিম খায়। পুরো নব্বই মিনিটে একটিও শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হয়। এরপর ৬৫তম মিনিটে খভিচা কভারাৎসখেলিয়ার তিনজন ডিফেন্ডারকে ড্রিবল করে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন এবং ম্যাচটি নিজেদের দখলে নিয়ে নেয়।




















