Mohun Bagan: দল বদলের বাজারে চর্চায় বাগান অধিনায়কের নাম

এরপরেই ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনায় ঢুকে পড়েছেন মোহন বাগান (Mohun Bagan ) সুপার জায়ান্টের অধিনায়ক শুভাশিস বসু ( Subhasish Bo

By Rana Das

Published:

Follow Us
Subhasish Bose

দল বদলের বাজারে এবার চমক দিয়েছে কেরালা ব্লাস্টার্স। না, কোনো ফুটবলারকে রিলিজ করে নয়, তরুণ এক ফুটবলারকে দলে নিয়ে ক্লাব সমর্থকদের মনে কিছুটা ভরসা যুগিয়েছে ক্লাব। এরপরেই ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনায় ঢুকে পড়েছেন মোহন বাগান (Mohun Bagan ) সুপার জায়ান্টের অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)।

সম্প্রতি আইবান দোহলিংকে দলে নিয়েছে কেরালা ব্লাস্টার্স। অনেকেই এই দল বদল আশা করেননি। তবে এখন জানা যাচ্ছে যে দীর্ঘ দিন ধরে উঠতি এই উইং ব্যাককে দলে নেওয়ার দৌড়ে ছিল কেরালা ব্লাস্টার্স। শেষ পর্যন্ত সফল হয়েছে তারা। আইবান ছাড়াও ক্লাবের নজরে ছিলেন আকাশ সংয়ান এবং শুভাশিস বসু। আকাশ, শুভাশিস এবং আইবান তিনজনেই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। ফলে ট্রান্সফার ফি’র বিনিময়ে দল বদল করাতে হতো কেরালা ব্লাস্টার্সকে।

   

আরও পড়ুন: দীর্ঘ মেয়াদী চুক্তিতে সই করলেন এটিকে মোহন বাগানের প্রাক্তন ফুটবলার

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ট্রান্সফার উইন্ডো খোলার পর আইবান দোহলিংকে দলে নেওয়ার জন্য এফসি গোয়ার সঙ্গে কথাবার্তা শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স। আনুমানিক এক কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। এফসি গোয়া নাকচ করে দেয় সেই প্রস্তাব। এরপর বেশ কিছু দিন লেফট ব্যাক পজিশনের জন্য ফুটবলার নেওয়ার কাজে গতি কিছুটা কমিয়ে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স। তবে হাল ছাড়েনি ক্লাব।

Subhasish Bose

আরও পড়ুন: Transfer News: আলবার্তো কুইলেসকে প্রস্তাব পাঠাল মোহন বাগান

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে খুব বেশি দিন আর বাকি নেই। ফের উক্ত ফুটবলারের জন্য প্রস্তাব দেয় কেরালা ব্লাস্টার্স। এবার আরো বেশি অর্থের প্রস্তাব। আর নাকচ করতে পারেনি এফসি গোয়া। মেঘালয়ের এই ফুটবলারের জন্য আনুমানিক দেড় কোটি টাকা দিচ্ছে কেরালা ব্লাস্টার্স, এমনটাই জানা গিয়েছে দল বদল চূড়ান্ত হওয়ার পর।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google