
কলকাতা, May 12: গত রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। (Tim David)আর এর সঙ্গেই আরসিবি উঠে গিয়েছে শীর্ষে এবং এগিয়ে গিয়েছে প্লে-অফের কাছে। তবে সেই সেলিব্রেশনের মধ্যেই আরেক চর্চা শুরু হয়েছে। অশালীন ইঙ্গিতের জন্য জরিমানা করা হয়েছে বেঙ্গালুরুর টিম ডেভিডকে।
এদিন মুম্বইয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ বলে জয়ী হয় বেঙ্গালুরু। সাথে সাথেই শুরু হয় সেলিব্রেশন। ক্যামেরা ডাগ আউটে ঘুরতেই চোখে পড়ে এক অশালীন দৃশ্য। টিম ডেভিড দু’হাতে মধ্যমা দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। দৃশ্যটি ক্যামেরাবন্দি হতেই তা সকলের নজরে আসে।
বিষয়টি আইপিএল গভর্নিং কাউন্সিলের নজরে আসতেই তাড়া ঘটনার তদন্ত করে। সেখানে প্রমাণিত হয় বেঙ্গালুরুর এই অলরাউন্ডার ‘অশালীন, অপমানজনক বা আক্রমণাত্মক’ ইঙ্গিত করার দায়ে কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন।
আরও দেখুনঃরাজ্যের মসনদে বসেই ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ সুপারস্টার মুখ্যমন্ত্রীর
আইপিএল সরকারি বিবৃতিতে জানিয়েছে, ‘টিম ডেভিড আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.৬ ধারা উল্লঙ্ঘন করেছেন, যা অশালীন বা অপমানজনক ইঙ্গিতের সঙ্গে সম্পর্কিত। তিনি অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।’
ঘটনাটি সত্য প্রমাণিত হলে টিম ডেভিডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাঁকে ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা সহ দু’টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এছাড়া তাঁকে আনুষ্ঠানিকভাবে সতর্কও করা হয়েছে। পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

