Deepak Tangri: সাসপেন্ড, ডার্বি খেলতে পারবেন না বাগান তারকা

ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না দীপক টাংরি (Deepak Tangri)। কার্ড সমস্যায় খেলতে পারবেন না তিনি। জামশেদপুর এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচেও দেখেছেন হলুদ ...

By Rana Das

Published:

Follow Us
deepak tangri

ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না দীপক টাংরি (Deepak Tangri)। কার্ড সমস্যায় খেলতে পারবেন না তিনি। জামশেদপুর এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচেও দেখেছেন হলুদ কার্ড। কার্ড সমস্যার কারণে আপাতত সাসপেন্সনের আওতায় পড়েছেন বাগান মিডফিল্ডার। সে কারণেই কারণেই কলকাতা ডার্বি খেলতে পারবেন না দীপক।

মোহন বাগান সুপার জায়ান্টের প্রাক্তন কোচ হুয়ান ফেরান্দোর প্রিয় ফুটবলার ছিলেন দীপক টাংরি। এরপর অ্যান্টোনিও লোপেজ হাবাসের কোচিংয়েও এখন সুযোগ পাচ্ছেন নিয়মিত। সব ম্যাচের প্রথম একাদশে না থাকলেও বদলি ফুটবলার হিসেবে তাঁকে মাঝেমধ্যে ব্যবহার করেছেন কোচ হাবাস। দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ধারাবাহিকভাবে খেলছেন তিনি। ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে বড় ম্যাচে তিনি না খেললে বাগানের পারফরম্যান্স কেমন হয় এখন সেটাই দেখার বিষয়।

   

দীপক না খেললেও অ্যান্টোনিও লোপেজ হাবাসের হাতে অপশন রয়েছে। ফেরান্দোর পর লোপেজ হাবাসও ধীরে ধীরে খেলিয়ে দেখে নিচ্ছেন অভিষেক সূর্যবংশীকে। চলতি ইন্ডিয়ান সুপার লিগে সূর্যবংশী রেখে সাজিয়েছেন প্রথম একাদশ।

কার্ড সমস্যা ইস্টবেঙ্গল এফসিতেও রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না মহম্মদ রাকিপ। কার্ড সমস্যায় খেলতে পারবেন না তিনি। এফসি গোয়ার বিরুদ্ধে দেখেছেন হলুদ কার্ড। সব মিলিয়ে রাকিপের নামের পাশে এখন চারটি হলুদ কার্ড। সে কারণেই কলকাতা ডার্বি খেলতে পারবেন না রাকিপ।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google