Sunrisers Hyderabad: ধুলোয় মিশল বৈভবের সেঞ্চুরি, রাজস্থানকে টপকে তিন নম্বরে কমলা ব্রিগেড

Sunrisers Hyderabad দুরন্ত রান তাড়ায় ২২৯ ভেঙে দিল সহজেই। Rajasthan Royals-এর বড় স্কোরও বাঁচাতে পারল না দলকে।

By Sandipa Nandy

Published:

Follow Us
sunrisers-hyderabad-chase-229-beat-rajasthan-royals-vaibhav-century

Kolkata, April 25: শনিবার আইপিএল ২০২৬-এর ৩৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি ৯ বল বাকি থাকতেই ৫ ওভারে জিতে যায় অরেঞ্জ আর্মি। আর এই জয়ের সঙ্গে সঙ্গে লিগ টেবিলে রাজস্থানকে টপকে তিন নম্বরে উঠে আসল হায়দরাবাদ।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান প্রতিপক্ষকে টার্গেট দেয় ২২৯। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে এই রানা দাঁড় করিয়েছে রাজস্থানের ব্যাটাররা। এদিন আইপিএল কেরিয়ারের দ্বিতীয় শতরান করলেন বৈভব সূর্যবংশী। তাঁর ৩৭ বলে ১০৩ রানের ইনিংস ছিল এই বড় রানের ভিত্তি। ১২টি ছক্কা এবং ৫টি চার এসেছে ১৫ বছরের বৈভবের ব্যাট থেকে।

   

এছাড়া ব্যাট হাতে অবদান রাখেন ধ্রুব জুরেল (৫১), ডোনোভান (৩৩), শিমরন হেটমায়ার (১১), যশস্বী (১০), রিয়ান পরাগ (৭), রবীন্দ্র জাদেজা (৪), জোফ্রা আর্চার (২)। হায়দরাবাদের বোলিংয়ে ইনিংসের কথা বলতে হলে, প্রত্যাশিত পারফরম্যান্স নয়। ১টি করে উইকেট পান প্যাট কামিন্স, প্রফুল হিঙ্গে, সাকিব হুসেন, নীতীশ কুমার রেড্ডি। ২টি উইকেট শিকার করেন এ মালিঙ্গা।

উল্টোদিকে রান তাড়া করতে নেমে প্রথমে বেগ পেলেও শেষমেষ ম্যাচ নিজের দখলে করে হায়দরাবাদ। এদিন সর্বোচ্চ রান সংগ্রাহক ঈশান কিষান করেন ৩১ বলে ৭৪। এরপর আক্রমণাত্মক অভিষেক শর্মা করেন ২৯ বলে ৫৭। এছাড়া হেনরিক ক্লাসেন (২৯), নীতীশ কুমার রেড্ডি (৩৬), সলিল আরোরা (৮), ট্রাভিস হেড (৬), অনিকেত ভার্মা (১) অবদান রাখেন।

অন্যদিকে রাজস্থান আজ ৮ জন খেলোয়াড়কে দিয়ে বল করিয়েছে। তবুও ম্যাচ নিজেদের হাতের মুঠোয় করতে পারল না তারা। ২টি করে উইকেট আসে জোফ্রা আর্চার, ব্রিজেশ শর্মার থেকে এবং ১টি উইকেট নেন ডোনোভান। রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ স্পিনার মাত্র একটি ওভার বল করার সুযোগ পান। নান্দ্রে বার্গার অতিরিক্ত রান দেন। আর এভাবেই বোলারদের দুর্বল পারফরম্যান্স এর জন্য ম্যাচটি হেরে যায় রাজস্থান।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google