IPL 2023: আগামীকাল প্রথম ম্যাচ, তার আগেই আরসিবির অনুশীলনে হাজির ছেত্রী

গতকাল থেকেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে টাটা আইপিএলের (IPL 2023)। অরিজিৎ সিং ও রশ্মিকার আগমনের সাথে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

By Rana Das

Published:

Follow Us
Sunil Chhetri to Attend RCB's Pre-Season Analysis Ahead of IPL 2023 Opener

গতকাল থেকেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে টাটা আইপিএলের (IPL 2023)। অরিজিৎ সিং ও রশ্মিকার আগমনের সাথে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই সকলের হৃদয় জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও গুজরাট তারকা ঋদ্ধিমান সাহা।

শেষ পর্যন্ত চেন্নাই পরাজিত হলেও পাপালির খেলায় মুগ্ধ সকলেই। আগামীকাল আরও একটা বড় ম্যাচের সাক্ষী থাকতে চলেছে সকলে। যেখানে পাঁচবারের বিজয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে বিরাট কোহলির আরসিবি। তার আগেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর দলের অনুশীলনে উপস্থিত হলেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী।

   

আরসিবির স্যোশাল সাইটে এমন ই এক ভিডিও দেখা গিয়েছে। যেখানে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ও দলের অন্যান্য খেলোয়াড়রা। যাদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন কলকাতার জামাই। তার পাশাপাশি আরসিবি খেলোয়াড়দের সাথে অনুশীলন করতে দেখা যায় তাঁকে। বেশ কয়েকটি চোখ ধাঁধানো ক্যাচ ও ধরেন সুনীল।

উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসি দলের অধিনায়ক সুনীল ছেত্রী। শুধু আইএসএল নয়, আইলিগ ও ফেডারেশন কাপের মতো টুর্নামেন্ট গুলোতে বেঙ্গালুরুর জার্সিতে মাঠ কাপিয়েছেন তিনি। দল কে এনে দিয়েছেন বহু সাফল্য। বলতে গেলে এটাই যেন সুনীলের দ্বিতীয় বাড়ি। তাই বল পায়ে বেঙ্গালুরুর হয়ে খেলার পাশাপাশি আইপিএল এলে আরসিবি দলের হয়ে গলা ও ফাঁটাতে দেখা যায় এই তারকা কে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google