Sunil chetri: বাহারিনের বিরুদ্ধে ম‍্যাচে খেলবেন না সুনীল ছেত্রী,প্রকাশ‍্যে এল কারণ

আসন্ন বাহারিনের বিপক্ষে প্রীতি ম‍্যাচে ভারতের হয়ে মাঠে নামছেন না দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil chetri)। চোটের জেরে এই ম‍্যাচে খেলা হয়ে উঠবেনা তার।ইতিমধ্যে একথা বোর্ড’কে জানি দিয়েছেন ...

By Rana Das

Published:

Follow Us
Sunil chetri

আসন্ন বাহারিনের বিপক্ষে প্রীতি ম‍্যাচে ভারতের হয়ে মাঠে নামছেন না দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil chetri)। চোটের জেরে এই ম‍্যাচে খেলা হয়ে উঠবেনা তার।ইতিমধ্যে একথা বোর্ড’কে জানি দিয়েছেন ভারত অধিনায়ক।

প্রথমে বাহারিন তারপর বেলারুশের বিপক্ষে খেলতে নামার কথা ছিলো ভারতের।যদিও রাশিয়া – ইউক্রেন৷ যুদ্ধ চলছে বলে পরবর্তী সময়ে বেলারুশের বিরুদ্ধে না খেলতে নামার সিদ্ধান্ত নিয়েছিলো ভারতীয় ফুটবল বোর্ড।

   

খুব শীঘ্রই বাহারিনের বিপক্ষে ৩৮জনের দল বাছাড়াই করবে ভারত কোচ স্তিম‍্যাচ।এই ম‍্যাচে সুনীলের না থাকাটা প্রভাব ফেলবে ভারতীয় দলের পারফরম্যান্সে।

পরবর্তী সময়ে সুনীল জানিয়েছেন, বাহারিনের বিপক্ষে খেলার জন্য অত‍্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছিলেন,তাই খেলতে না পেরে খারাপ লাগছে তার।সদ‍্য শেষ হয়েছে লম্বা একটা মরশুম,শরীরে একাধিক ছোটো ছোটো চোট আছে তার,সেগুলো সারিয়ে তুলতে খানিকটা সময়ের প্রয়োজন আছে,।মে মাসে ফের জাতীয় দলে যোগদান করবেন তিনি।

নিজে না খেললেও দলের ভালো পারফরম্যান্সের বিষয় আশাবাদী সুনীল।জানিয়েছেন সতীর্থদের আত্মবিশ্বাস এই মুহূর্তে একটা আলাদা মার্গে আছে।দলের অধিকাংশ ফুটবলার’দের লিগ মরশুম ভালো কেটেছে,তাই তাদের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছেন তিনি।

১০ ই মার্চ থেকে পুনেতে শুরু হবে ভারতের জাতীয় শিবির।এরপর ২১ শে মার্চ বাহারিনে যাবে দল।সেখানে ২৩ শে মার্চ মুখোমুখি হতে চলেছেন তারা প্রতিপক্ষের।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google