এখনও সুব্রতর সঙ্গে রয়েছে ‘অমল দত্তের কোচিং ডায়েরি’

“ওনার মতো মানুষ দ্বিতীয় কেউ ছিলেন না, আগামী দিনেও সম্ভব নয়, অমল দত্ত একজনই”, কিংবদন্তি অমল দত্ত (Amal Dutta) সম্পর্কে এমনটাই বললেন সুব্রত ভট্টাচার্য (পটলা) (Subrata Bhattacharya)। সামনেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Subrata Bhattacharya,Amal Dutta

“ওনার মতো মানুষ দ্বিতীয় কেউ ছিলেন না, আগামী দিনেও সম্ভব নয়, অমল দত্ত একজনই”, কিংবদন্তি অমল দত্ত (Amal Dutta) সম্পর্কে এমনটাই বললেন সুব্রত ভট্টাচার্য (পটলা) (Subrata Bhattacharya)।

সামনেই কলকাতা ফুটবল লিগ। এক সময় (২০১৫) সার্দান সমিতিকে নিয়ে গিয়েছিলেন ট্রফি জয়ের খুব কাছে। চ্যাম্পিয়ন হওয়ার আগে ইস্টবেঙ্গলকে অতিক্রম করতে হয়েছিল সার্দান সমিতির বাধা। অয়েল ইন্ডিয়া, ভাস্কো, মুম্বই এফসি, ওএনজিসি, এআর-হিমা (রাংদাজিয়াদ), মহামেডান স্পোর্টিং ক্লাব সহ একাধিক ক্লাবের কোচের পদে দায়িত্ব পালন করেছেন সুব্রত ভট্টাচার্য (পটলা)। ২০০৭ থেকে এখনও প্রশিক্ষণের কাজ পুরো দমে চালিয়ে যাচ্ছেন। আসন্ন কলকাতা ফুটবল লিগে ইস্টার্ন রেলের দায়িত্বে রয়েছে সুব্রত। প্রচুর ক্লাবের হয়ে যেমন কোচিং করিয়েছেন, তেমনই পেয়েছেন সাফল্য।

   

কোচ হিসেবে এই ডেডিকেশন কিংবা সাফল্যের নেপথ্যে কোন মন্ত্র রয়েছে? সুব্রত বলেছেন, “অমল দত্তকে দেখেই আমার কোচিংয়ে আসা। উনি যখন কোচিং করাতেন তখন মাঠের ধার থেকে সব লক্ষ্য করতাম। ওনার স্ট্র্যাটেজিগুলো নোট করে নিতাম। অস্বীকার করবো না, কিছু ক্ষেত্রে আমি ওঁনার কোচিং পদ্ধতি হবুহু নকল করার চেষ্টা করেছি।”

“আমি যে ওনার (অমল দত্ত) কোচিং স্টাইল অনুকরণ করার চেষ্টা করেছি সেটা উনি জানতেন। এবং আমাকে বলেছিলেন ‘অন্যের কোচিং দেখে নিজে কোনও দিন কিছু করতে পারবি না’।” সুব্রতর মতে, “উনি একদম ঠিক কথা বলেছিলেন। কাউকে নকল করে বেশি দূর এগোনো যায় না। নিজস্ব ভাবনা থাকা দরকার।”

“অমল দত্ত যে ডায়মন্ড সিস্টেমে (৩-৫-২) খেলাতেন সেই খেলার ধাঁচ এখন পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে দেখতে পাবেন। ধারাবাহিকভাবে উইং ওঠা-নামা করছে”, বলেছেন সুব্রত।
সুব্রত জানিয়েছেন, “অমল দত্তের স্ট্র্যাটেজি লেখা সেই ডায়েরি এখনও আমার কাছেই রয়েছে। ওটা অমূল্য সম্পদ।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google